গ্রিন করিডোর করে হলদিয়া থেকে কলকাতায় আনা হল ৩৭ দগ্ধকে

মঙ্গলবার কলকাতায় যখন পুরভোটের গণনা নিয়ে সকলেই ব্যস্ত তখন পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার কলকাতায় যখন পুরভোটের গণনা নিয়ে সকলেই ব্যস্ত তখন পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। হলদিয়া রিফাইনারিতে ইন্ডিয়ান অয়েলের একটি টাওয়ারে আচমকাই আগুন লেগে যায়। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ৫০ জন। খবর পাওয়ার পরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে প্রয়োজনীয় সাহায্য়ের নির্দেশ দিয়েছিলেন অসমের কামাখ্যা থেকেই। এরপরই আগুনে দগ্ধ কর্মীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে রাজ্য সরকার। রাতেই অগ্নিদগ্ধদের গ্রিন করিডোর করে কলকাতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রীও মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপণ করে টুইট করে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘হলদিয়া আইওসির অগ্নিকাণ্ডে গভীরভাবে শোকাহত। তিনটে মূল্যবান প্রাণ নষ্ট হয়েছে। এই বিপদের দিনে মৃতদের পরিবারের পাশে আছি। গ্রিন করিডোর করে জখমদের কলকাতায় আনা হয়েছে। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে’। এরপর মঙ্গলবার রাতেই রীতিমতো গ্রীন করিডর করে ৩৭ জনকে কলকাতায় আনা হয়েছে। তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আরও কয়েকজনকে কলকাতায় আনা হতে পারে বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার পর কারখানার তরফে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো বেজে ৫০ মিনিটে এমএসকিউ টাওয়ারে শাটডাউন সংক্রান্ত কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়ে জখম হয়েছেন ৪৪ জন। আগুন দ্রুত আয়ত্তে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে সংস্থা।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড