ভোটের পরে পরেই তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদলের সম্ভাবনা

বুথের ফলাফলের ওপরেই নির্ভর করবে সেখানকার তৃণমূলের নেতাদের পদপ্রাপ্তি বা কদর বাড়া বা কমার ভবিষ্যৎ। নজর রাখবেন অভিষেকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ৫টি দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আছে আর মাত্র ২টি দফা। তারপরেই ৪ জুন হবে ভোটগণনা এবং ফলাফল ঘোষণা। এই ফলাফলের ওপরেই এখন বাংলার বুকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) নেতাদের পদ ভাগ্য অনেকটাই নির্ভর করছে। কেননা জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে প্রতিটি বুথে দলের ভোট প্রাপ্তি এবং সেই বুথে দল এগিয়ে আছে না পিছিয়ে পড়েছে তা ভালো করে খতিয়ে দেখা হবে। সেই বুথের ফলাফলের ওপরেই নির্ভর করবে সেখানকার তৃণমূলের নেতাদের পদপ্রাপ্তি বা কদর বাড়া বা কমার ভবিষ্যৎ। কার্যত লোকসভা নির্বাচনে নিজেদের এলাকার বুথের ফলাফলের(Booth Result) ওপর তৃণমূল নেতাদের ভাগ্য ঝুলে রয়েছে। বুথের ফলাফল খারাপ হলে সেখানকার নেতাদের পদ কেড়ে নেওয়া হবে বলেই জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। আর এই গোটা বিষয়টি দেখভাল করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে জেলার জেলার নেতাদের অবহিত করেও দিয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৪ জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর প্রতিটি বুথ ধরে পর্যালোচনা করা হবে। কোনও পঞ্চায়েত এলাকায় দল পিছিয়ে গেলে ওই এলাকার প্রধান বা দলের সভাপতিকে জবাব দিতে হবে। ব্লকের ফলাফল খারাপ হলে বিধায়ক এবং ব্লক সভাপতিকে প্রশ্নের মুখে পড়তে হবে। আগামী দিনে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎও অন্ধকারে নেমে আসতে পারে। ভোটের আগে দলীয় বৈঠক করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘পুরস্কার’ এবং ‘তিরস্কার’ নীতির কথা ঘোষণা করে গিয়েছেন। এলাকায় ফল ভালো হলে সেই নেতাকে পুরস্কৃত করা হবে। তবে ফল খারাপ হলে সেই এলাকার নেতাদের ব্যাকবেঞ্চে যেতে হবে। কেননা অতীতে দেখা গিয়েছে, অনেক তাবড় নেতার বুথে দল ফল খারাপ করেছে। তারপরও তাঁরা বহাল তবিয়তে ক্ষমতায় থেকে গিয়েছেন। সংগঠনের তাঁরাই শেষ কথা হয়ে উঠেছিলেন। এবার কিন্তু সেটা আর হবে না। বুথের ফলাফল খারাপ হলে তাঁদেরও পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ফলাফল ভালো হলে অবশ্য প্রশংসা প্রাপ্য। জোড়াফুল শিবিরের নেতাদের দাবি, রাজ্যের গ্রাম থেকে শহর অনেক নেতারই চালচলন অন্যরকম। অথচ ভোটের সময় দেখা যায় নিজের বুথেই তাঁরা দলকে লিড দিতে পারছেন না। এলাকার লোকজন তাঁকে পছন্দই করেন না। অথচ সেই নেতাই বছরের পর বছর ছড়ি ঘোরাতে থাকেন। তাঁদের জন্যই এলাকায় ফল খারাপ হয়। তারপরও সংগঠনে তাঁদের গুরুত্ব কমে না।

এবার সেসব আর হবে না। এলাকায় যাঁদের গুরুত্ব রয়েছে তাঁরাই সংগঠনের দায়িত্বে থাকবেন। স্থানীয় বাসিন্দারা না পছন্দ করলে আর ক্ষমতায় থাকবেন না তাঁরা। লোকসভা নির্বাচনের ফলাফল বেরনোর পরই এই বিষয়ে তৃণমূলকে সাহায্য করবে বেসরকারি ভোটকুশলী সংস্থা I-PAC। তাঁরা রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্রে, প্রতিটি জেলা, প্রতিটি ব্লক, মায় প্রতিটি বুথের ফলাফল পর্যালোচনা করতে শুরু করবে। তাদের সেই রিপোর্ট দলের রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়বে। তারপরই নেতাদের পদ, ক্ষমতা, দায়-দায়িত্ব কাটছাঁট শুরু হবে। সব থেকে বেশি নজর দেওয়া হবে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নানা এলাকায় মাথাচাড়া দিয়ে ওঠা দলের গোষ্ঠীকোন্দলকে থামাতে দলের তরফে ঐক্যবদ্ধ ভাবে চলার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ঠিকমতন মানা হয়েছে কিনা সেই বিষয়ে। ভোটে কোন নেতার কী ভূমিকা ছিল সেটাও দলকে সাহায্যকারী ওই সংস্থার কর্মীরা খতিয়ে দেখবেন। কেউ দলের বিরুদ্ধে কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। তা সকলকে মেনে চলতে হবে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়