জামিনদারের অভাবে জামিন পেয়েও জেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে মিলেছে জামিন, কিন্তু জেল থেকে মুক্তি পাননি তিনি। কালনার পূর্বস্থলীর চুপি গ্রামের যুবক জাকির দফাদারকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। আদালত মাস পাঁচেক আগেই তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু জামিনদার না মেলায় এখনও জাকিরের দিন কাটছে কালনা উপ-সংশোধনাগারে। শ্লীলতাহানি, ভয়ভীতি প্রদর্শন-সহ আরও বেশ কিছু অন্যায়ের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

জানা গিয়েছে, আদালত থেকে জামিন পাওয়ার পর গত ১২ এপ্রিল কালনা উপ-সংশোধনাগারে আনা হয়েছিল জাকিরকে। ২৮ জুন আদালত ছ’হাজার টাকার বেল বন্ড জমা দেওয়ার শর্তে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছিল। কিন্তু জাকিরের হয়ে বেল বন্ড দিতে কেউ এগিয়ে আসেননি। জামিন পাওয়ার পরে দু’বার তাঁকে আদালতে তোলা হয়েছিল। ফের ২০২৪-র ৫ ফেব্রুয়ারি আদালতে হাজির করানো হবে জাকিরকে।

জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী নথিভুক্ত আইনজীবী এবং মুহুরিরা বেল বন্ড জমা দিতে পারেন। জামিনদারকে জানিয়ে দিতে হয়, জামিন যিনি পেলেন আদালত চাইলে, তিনি নির্দিষ্ট সময়ে হাজির হবেন। কিন্তু অভিযুক্তকে ঠিক সময়ে আদালতে হাজির করাতে না পারলে বিচারকের নির্দেশে জরিমানা হতে পারে বেল বন্ডে স্বাক্ষরকারীর। তাই তার হয়ে কেউ বেল বন্ডে স্বাক্ষর করতে চাইছে না।

কালনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘‘জামিন পাওয়ার পরেও অভিযুক্তকে সংশোধনাগারে কাটাতে হবে, এটা কাম্য নয়। দ্রুত বিষয়টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নজরে আনা উচিত।’’

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…