দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

দার্জিলিং স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ট্রয় ট্রেনের লোকো শেডের একাংশ। কাঠের ছাদ ভেঙে আহত হলেন ৭ জন রেলকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ট্রয় ট্রেনের লোকো শেডের একাংশ। কাঠের ছাদ ভেঙে আহত হলেন ৭ জন রেলকর্মী। দুর্ঘটনার জেরে ৪টি জয়রাইড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আচমকাই ওই লোকো শেড ভেঙে পড়ে। সেই সময় ঘটনাস্থলে কাজ করছিলেন কিছু রেলকর্মী। কিছু বুঝে ওঠার আগেই মাথার উপর ভেঙে পড়ে লোকোশেডের একাংশ, যার জেরে অন্তত সাতজন রেলকর্মী আহত হয়েছেন। ঘটনাটি নজরে আসতেই ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। উদ্ধারকাজে এগিয়ে আসেন রেলের অন্য কর্মীরা ও স্থানীয়রা। আপাতত আহতদের সকলকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে রেল সূত্রে খবর, আহতদের চোট গুরুতর নয়। তবে সকলকেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন তাঁরা।

দুর্ঘটনার পর ওই শেড এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে কী কারণে হঠাৎ করে হেরিটেজ লোকো শেডের কাঠের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। দার্জিলিং স্টেশনের ঠিক বিপরীতে অবস্থিত এই ঐতিহ্যবাহী ইঞ্জিন শেডে মূলত টয় ট্রেনের ইঞ্জিন রাখা হয়। তবে দুর্ঘটনায় শুধুমাত্র ইঞ্জিন শেডের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই সেটির মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এই ঘটনার পর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পরিকাঠামোয় এই শেডের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ঘটনা প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে। সেই কারণেই হয়তো সকালে লোকো শেডের একাংশ ভেঙে পড়েছে। রেলকর্মী এবং স্থানীয়েরা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস