চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলন্ত ট্রেনে গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ। মহানন্দা এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ফাঁকা কামরার সুযোগ নিয়ে এক যুবক ওই মহিলার উপর শারীরিক নির্যাতন চালান। ঘটনাটি ঘটে ট্রেনটি আলিপুরদুয়ারের দিকে যাওয়ার সময়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২০ বছর। তিনি আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা। দিল্লি থেকে মহানন্দা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। প্রতিবন্ধী কামরায় একাই ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, কালচিনিতে ট্রেন ঢোকার আগেই ওই কামরায় তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার পর স্বামীকে ফোন করে বিষয়টি জানান ওই মহিলা। পাশাপাশি, ট্রেনটি হাসিমারার কাছে পৌঁছতেই তাঁর চিৎকার শুনতে পান পাশের কামরায় থাকা রেলের কয়েকজন কর্মী। তাঁরা দ্রুত রেলের হেল্পলাইন নম্বরে খবর দেন। এরপর ট্রেনটি আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছতেই তৎপর হয় RPF এবং GRP। কামরায় গিয়ে অভিযুক্তকে আটক করেন রেল পুলিশের আধিকারিকরা। উদ্ধার করা হয় ওই মহিলাকেও। খবর পেয়ে স্টেশনে পৌঁছন তাঁর স্বামী।

আরও পড়ুনঃ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

অভিযুক্তের নাম গৌতম মাহাতো। তিনি অসমের রাঙ্গিয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। GRP-এর SRP ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদালতে তোলা হলে অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল