নাইট ডিউটি চলাকালীন খুন রেলকর্মী! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক রেলকর্মীর। বৃহস্পতিবার ভোররাতে লাইনম্যান পদে কর্তব্যরত তাপস মল্লিকের ক্ষতবিক্ষত দেহ রেললাইনের ধারেই দেখতে পান সহকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক রেলকর্মীর। বৃহস্পতিবার ভোররাতে লাইনম্যান পদে কর্তব্যরত তাপস মল্লিকের ক্ষতবিক্ষত দেহ রেললাইনের ধারেই দেখতে পান সহকর্মীরা। খবর যায় আরপিএফ এবং রেল পুলিশের কাছে। দেহটি দেখে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কা নয়, সম্ভবত খুন করা হয়েছে ওই রেলকর্মীকে। কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই তাপস মল্লিককে বলেই অনুমান পুলিশের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরী ১১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের মাঝেরডাবরী ১১ নং রেল গেটে ডিউটিতে ছিলেন তাপস মল্লিক নামে ওই রেলকর্মী। বৃহস্পতিবার ভোররাতে রেললাইনের পাশেই লাইনম্যান তাপস মল্লিকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় রেল কর্তাদের কাছে এবং পুলিশে। ডিউটি চলাকালীন কীভাবে খুন হলেন ওই রেলকর্মী তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলকর্মীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ আলিপুরদুয়ার জিআরপি থানার পুলিশ। মৃত ওই রেলকর্মীর দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ ছিল। সম্ভবত ব্যক্তিগত কোনও কারণেই খুন হতে পারেন ওই রেলকর্মী বলে অনুমান তদন্তকারীদের।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন