SAIF ALI KHAN STABBING: খুকুমণির খোঁজে নদিয়ায় মুম্বই পুলিশ, রাতভর জেরা এক যুবককে

সেখানে বিজয় দাস ছদ্মবেশে বসবাস করছিলেন। এরপর পুলিশ জানতে পারেন, শরিফুলের সিমকার্ড খুকুমণি জাহাঙ্গির শেখ নামের একটি আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল সেই খুকুমণি থাকেন নদিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় গতকাল অর্থাৎ রবিবার (২৬ জানুয়ারি) কলকাতায় এসেছেন মুম্বই পুলিশের দল। অভিনেতার মূল হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে গত ১৯ জানুয়ারি থানে থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জেরার মুখেই পুলিশ জানতে পারেন, ৭ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন শরিফুল। এরপর সে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন থেকে কাজের খোঁজে মুম্বই পাড়ি দেন। এবং সেখানে বিজয় দাস ছদ্মবেশে বসবাস করছিলেন। এরপর পুলিশ জানতে পারেন, শরিফুলের সিমকার্ড খুকুমণি জাহাঙ্গির শেখ নামের একটি আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল সেই খুকুমণি থাকেন নদিয়ায়। তাই খুকুমণির খোঁজে বাংলায় এসেছেন মুম্বই পুলিশ। 

গতকাল রাতে খুকুমণির খোঁজে রাতে নদিয়ার চাপড়ায় হানা দেন মুম্বই পুলিশের দল। রবিবার সারাদিন কলকাতা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে রাতে নদিয়ার চাপড়া থানা এলাকার আন্দুলিয়াতে যান তদন্তকারীরা। তদন্তে মুম্বই পুলিশ জানতে পেরেছিলেন, খুকুমণি চাপড়া থানা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। এমনকী আধার কার্ডে থাকা ঠিকানাতেও মুম্বই পুলিশের দল পৌঁছেছিল। কিন্তু বর্তমানে সেখানে থাকেন অন্য কেউ, শেষমেশ তাঁকেই আটক করেন পুলিশ। চাপড়া থানায় তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে তিনি মুম্বই পুলিশের তদন্তকারী দলকে জানান যে, খুকুমণি নামে কাউকে তিনি চেনেন না। এমনকী যে দোকান থেকে খুকুমণির আধার কার্ড ব্যবহার করে সিমকার্ড কেনা হয়েছিল, সেটিও চার বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। তাই এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না।

এরপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গোটা চাপড়া তল্লাশির পরেও খুকুমণি বা জাহাঙ্গিরের খোঁজ পাননি মুম্বই পুলিশের তদন্তকারী দল। এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশ আধিকারিক বলেছেন, সইফ আলি খানের উপর হামলার ঘটনার তদন্তে নদিয়ায় এসেছিলেন মুম্বই পুলিশের তদন্তকারী দল। তাঁদেরকে যথাসাধ্য সহযোগিতা করেছে জেলা পুলিশ। কিন্তু খুকুমণি এবং জাহাঙ্গিরের খোঁজ তাঁরা পায়নি। তাই মুম্বই পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে। যাঁকে আটক করা হয়েছিল তাঁর থেকেও কিছু পাওয়া যায়নি।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ