নেশামুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন

কোচবিহার জেলার তুফানগঞ্জে নেশামুক্তি কেন্দ্রে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনার পর থেকেই উধাও হোমের লোকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তি কেন্দ্রে(De Addiction Center) এক কিশোরকে(Minor Boy) পিটিয়ে খুন(Murder) করার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোচবিহার(Coachbehar) জেলার তুফানগঞ্জে(Tufanganj)। এদিন অর্থাৎ শুক্রবার তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরান ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দরিয়াবালাই এলাকার ঘটনা। কিশোরকে উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পরে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলার মাঠ এলাকায় বাড়ি ওই কিশোরের। বয়স ১৭-র আশেপাশে। ওই কিশোর মদ, গাঁজার নেশায় আকৃষ্ট হয়ে পড়েছিল। পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি নেশামুক্তি কেন্দ্রে রেখে আসে। সেখানেই জীবন দিতে হল তাঁকে। এখনও পর্যন্ত নেশামুক্তি কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোমের যে’কজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদেরও এখনও কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

অভিযোগ, এদিন সকালে সেই কেন্দ্র থেকে ওই কিশোরের পরিবারে ফোন করে জানানো হয় যে ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাই  হাসপাতালে আসতে বলা হয় তাঁদের। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁরা ছেলের মৃতদেহ দেখতে পান। তারপরেই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই কিশোরের পরিবার। পরিবারের অভিযোগ, ওই কিশোরের দেহে আগুনে পোড়ানো লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। দেহে মারধরের চিহ্ন রয়েছে। মারের আঘাত সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ওই নাবালকের। এই ঘটনাকে ঘিরে ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিস বাহিনী। বাংলার বুকে চলতি বছরে এই নিয়ে চতুর্থবার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রে কাউকে পিটিয়ে মারার। বার বার এই রাজ্যের নেশামুক্তি কেন্দ্রগুলিতে পিটিয়ে মারার অভিযোগ কেন উঠছে সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা