তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন স্বরূপনগরে, কাঠগড়ায় বাম-বিজেপি

স্বরূপনগরে বাম বিজেপি কর্মীদের হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যু হল এক বর্ষীয়ান তৃণমূল কর্মীর। ঘটনায় গ্রেফতার ৩। সন্ত্রাসের অভিযোগ এলাকাবাসীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের স্বাধীনতা দিবসের দিন রাতে পিকনিকের আসর বসিয়েছিল বাম(Left)-বিজেপির(BJP) কর্মীরা। সেই পিকনিকে বিকট শব্দে বক্স বাজানো হচ্ছিল যা শুনে একটা সময় প্রতিবাদ করতে যান এলাকারই তৃণমূল(TMC) কর্মী বছর ৭৮’র গোবিন্দ মণ্ডল। তিনি এইভাবে বিকট শব্দে বক্স বাজানোর প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে ওই যুবকেরা। এমনকী তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। সেই সঙ্গে আক্রান্ত হন তাঁর ছেলে তথা তৃণমূল যুবনেতা সমীরণ মণ্ডলও। গুরুতর অবস্থায় তাঁদের সকলকে প্রথমে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গোবিন্দর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট(Basirhat) মহকুমার স্বরূপনগর(Swarupnagar) থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামে।

আরও পড়ুন সাত সকালেই দুর্ঘটনায় জীবন গেল ৩জনের

মঙ্গলবারের রাতের ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোবিন্দবাবুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার বিকালের মধ্যেই ৩জনকে গ্রেফতারও করে। এদিন তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু তার আগেই গোবিন্দবাবুর মৃত্যু হওয়ায় এই ৩জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করতে চলেছে পুলিশ। এই ৩জন হল অর্জুন মণ্ডল, সুজিত মণ্ডল ও শঙ্কর মণ্ডল। এদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ। যদিও এই খুনের ঘটনায় এই ৩জন জড়িত নয় বলেই দাবি স্থানীয় বাম-বিজেপি নেতৃত্বের। স্থানীয়দের অবশ্য অভিযোগ, বাম আর বিজেপি কর্মীরা এখন একযোগে এলাকায় সন্ত্রাস চালাতে নেমে পড়েছে। বেছে বেছে তৃণমূলের কর্মী থেকে সমর্থকদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’