তুফানগঞ্জে বিজেপি প্রার্থী-সহ গ্রেফতার ৪ জন

ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবিতে তুফানগঞ্জ মহকুমার শাসকের দফতরের সামনে বিজেপি সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাক।

এই বিষয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী প্রসেনজিৎবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। এরপর প্রার্থী-সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে তারা।

যদিও তুফানগঞ্জ শহরের তৃণমূল-কংগ্রেসের সভাপতি শিবপদ পাল বলেন, ‘তুফানগঞ্জে সকাল থেকেই বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিজেপির আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন’। তবে ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাক বলেন, ‘তুফানগঞ্জে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এই তথ্য পুরোপুরি ভুল’। প্রসঙ্গে বিজেপি বিধায়ক মালতি রাভা এই বিষয়ে জানান, ‘বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে তৃণমূলকর্মীরা অপহরণ করেছিল। বুথে বিরোধী পোলিং এজেন্ট নেই। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে’।   

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের