পানিহাটিতে প্রবল দুর্যোগে হুকিংয়ের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

খড়দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: প্রবল দুর্যোগের মধ্যে হুকিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পানিহাটিতে। পানিহাটির রাজা রোডে সোমবার সকালে ঘটনাটি ঘটে। মৃতের নাম গোপাল বর্মন (৪৭)। একটি গুমটি দোকানের হুকিংয়ের তার ছিঁড়ে ঝুলছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গোপাল।খড়দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

এদিকে, দক্ষিণ কলকাতায় সোমবার সকালে বালিগঞ্জ আইটিআই কলেজের কাছে ৮/১ ম্যান্ডেভিলা গার্ডেনের সামনে দুটি বিশাল গাছ পড়ে রাস্তার অর্ধেক অংশ প্রায় অবরুদ্ধ হয়ে গিয়েছে। গোড়া থেকে উপড়ে গিয়েছে গাছ দু’টি। কলকাতা পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে গাছ কাটা।পার্ক স্ট্রিট এলাকায় গাছ ভেঙে পড়েছে। দ্রুত ভেঙে পড়া গাছগুলি কেটে রাস্তা চলাচলের উপযুক্ত করতে কাজে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। সঙ্গে রয়েছে কলকাতা পুরসভা। বরানগরে একটি কারখানার চিমনি পাচিল ভেঙ্গে পড়ে গিয়ে বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। কলকাতায় পার্ক স্ট্রিট স্টেশনের ভেতরে জল জমে গিয়েছিল।

যদিও দ্রুততার সঙ্গে পাম্প চালিয়ে সেই জল সরানো হয়েছে বলে কলকাতা পুর সভা দাবি করেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক রাস্তায় জল জমে রয়েছে এবং গাছ পড়ে গিয়েছে। ফলে স্বাভাবিক যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। তবে দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তায় রয়েছে কলকাতা পুলিশ। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে