অভিযোগে গ্রেফতার যুবক! ইসলামপুরে উদ্ধার মহিলার দেহ

বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের ভাইঝিকেই ধর্ষণ করে গ্রেফতার হল বছর ২৬ এর যুবক। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার সবং।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে কেউ না থাকার সুযোগে মদ্যপ অবস্থায় নিজের ভাইয়ের মেয়েকেই ধর্ষণ করে গ্রেফতার হল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর মহলুমার সবং(Sabang) থানার বলরামপুরের লোধা পাড়া এলাকায়। শনিবার ধৃত যুবককে পেশ করা হয় আদালতে। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবকের বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই ভাইয়ের মেয়েকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ(Physical Harassment) করে ওই যুবক। রাতে বাড়ির লোকেরা ফিরে এলা তাঁরা মেয়েটির কাছ থেকে সব কথা জানতে পারে। একই সঙ্গে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে বাড়ির লোকেরা সবং গ্রামীণ হাসপাতালে যায়। সেখানেই চিকিৎসকেরা ধর্ষণের বিষয়টিতে শিলমোহর দিলে রাতেই ওই যুবকের নামে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রাতেই বছর ২৬ এর ওই যুবককে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়।

অন্যদিকে উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলাপুরে(Islampur) বুধুগজ এলাকার ডাক নদীর সেতুর নিচ থেকে বস্তাবন্দী এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই মহিলাকে গণধর্ষণের পরে খুন(Murder) করে দেহ বস্তায় বেঁধে ওই সেতুর নীচে ফেলে চলে গিয়েছে কেউ বা কারা। এদিন সকালেই সেতুর নীচে দড়ি দিয়ে মুখ বন্ধ করা ওই বস্তাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই বস্তা থেকে একটি আঙুল বার হয়ে থাকায় কারোর বুঝতে অসুবিধা হয়নি যে বস্তার ভেতরে কী আছে। তার জেরেই খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখা যায় ওড়না দিয়ে বাঁধা রয়েছে এক মহিলার অর্ধনগ্ন দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে শরীরে। তবে ঘটনাটি আদৌ গণধর্ষণ ও খুনের কিনা, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ইসলামপুরের পুলিশ সুপার শচিন মক্কার জানিয়েছেন, বস্তা বন্দি তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?