দুর্গাপুরের রিহ্যাব হোমে পিটিয়ে খুন যুবককে, আটক ম্যানেজার

দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকার এক নেশামুক্তি কেন্দ্রে বছর ২৬'র সুমিত দাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুলেছে তাঁরই পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে আবারও এক নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মেরে(Youth Death) ফেলার অভিযোগ উঠল। এবারের ঘটনাটি ঘটেছে রাজ্যের ইস্পাতনগরী দুর্গাপুরের(Durgapur) বুকে। পশ্চিম বর্ধমান জেলার এই মহকুমা শহরের সিটি সেন্টার(City Center) এলাকার প্রণবানন্দ অ্যাভিনিউতে এক স্বেচ্ছাসেবী সংস্থার নেশামুক্তি কেন্দ্রে(Rehab Home) বছর ২৬’র সুমিত দাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুলেছে তাঁরই পরিবার। এই ঘটনায় পুলিশ ওই রিহ্যাব হোমের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সুমিতকে ওই হোমে ভর্তি করিয়েছিলেন তারই মা উমা দাস। প্রায় দেড় বছর ধরে ওই হোমে ছিল সুমিত। এদিন ওই রিহ্যাব হোমের বিরুদ্ধে সুমিতকে খুনের অভিযোগ তুলেছেন তার কাকা শশাঙ্ক দাস।

আরও পড়ুন সোমবার থেকেই রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, সন্মতি রাজ্যপালের

জানা গিয়েছে, দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত এবং দুর্গাপুর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মামরাবাজার সংলগ্ন সুভাষপল্লির বাসিন্দা সুমিতের পরিবার। সুমিত ছিল উমাদেবীর একমাত্র সন্তান। ছেলেকে নেশার হাত থেকে বাঁচানোর জন্য উমা সুমিতকে দুর্গাপুর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে থাকা ওই হোমে রেখেছিলেন। কিন্তু এখন তাঁদের অভিযোগ, হোমে সুমিতকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হত না বলে অভিযোগ। এমনকী, মারধরও করা হত। এখন তাঁদের অভিযোগ, শুক্রবার রাত দেড়টা নাগাদ হোম কর্তৃপক্ষ সুমিতের মামাকে হোম থেকে ফোন করে বলা হয় সুমিত অসুস্থ। সুমিতকে দেখতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসার জন্য বলা হয়। হাসপাতালে গিয়ে পরিবার দেখে সুমিত মারা গিয়েছে। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, ‘বুকে ব্যথা নিয়ে ভর্তি করা হয়েছিল। দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। সেই রিপোর্ট দেখেই বলা সম্ভব ঠিক কেন মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন হাওড়ার চ্যাটার্জিহাটে খুন ব্যবসায়ী, গুলিতে এফোঁড় ওফোঁড় মাথা

এদিকে সুমিতের মৃত্যুর পরতে এদিন প্রণবানন্দ অ্যাভিনিউয়ের বাসিন্দারা ওই রিহ্যাব সেন্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন। তাঁদের দাবি, ওই হোমে এখনও ২০ জনের মতন আবাসিক রয়েছেন। তাঁদের সকলকে প্রতিদিন ব্যাপক হারে মারধর করা হয়। সুমিতের মৃত্যুর জেরে এদিন সকালে এলাকার বাসিন্দারা ও সুমিতের পরিবার পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন। সুমিতের মা সেখানেই অভিযোগ তোলেন, ‘ছেলেকে ঠিকঠাক মতো খেতে দিত না হোমে। ওকে খুব মারধর করত। ওকে পিটিয়ে মেরে দিয়েছে। ছেলেটা হাসপাতালে ভর্তি করে সেখান থেকে পালিয়ে যায় হোমের লোকজন।’ এরপরেই পুলিশ ওই রিহ্যাব হোমের ম্যানেজার অভিজিৎ ভাওয়ালকে আটক করে থানায় নিয়ে যায়।

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির