শর্তসাপেক্ষে জামিন পেলেন গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ

বৃহস্পতিবার আদালত আব্দুল লতিফকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের (Abdul Latif) স্বস্তি। শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার আদালত আব্দুল লতিফকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে।

বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানান, আগামী ৬ মে পর্যন্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ। আব্দুল লতিফকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবারের মধ্যে সিবিআই আদালতে হাজির হওয়ার জন্য। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে এদিন আসানসোলের বিশেষ আদালতে হাজিরা দেন ‘অনুব্রত ঘনিষ্ঠ’ লতিফ।

এদিন সকাল ৯টার আগেই মুখে কালো মাস্ক, চোখে চশমা পরে আদালতে পৌঁছে যান লতিফ। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের কাছে জানতে চান, ‘আপনারা ওঁকে কী ভাবে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন?’ এই প্রশ্নের জবাবে সিবিআই এর তরফে জানানো হয়, ‘আমরা ওঁকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চাই এবং সহযোগিতা আশা করব।’ এর পর লতিফের আইনজীবী বলেন, ‘আমরা সহযোগিতা করতে রাজি। প্রয়োজনে এখন থেকেই সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বা সঙ্গে নিয়ে যেতে পারে।’ উভয়পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ