সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে অস্বস্তি বেড়েই চলেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। আজ, বুধবারও এই মামলার শুনানি হল না কলকাতা হাইকোর্টে। সই জাল কাণ্ডে সিআইডির দায়ের করা FIR খারিজের আবেদন ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের আইজীবীর আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, ‘আগামিকাল বৃহস্পতিবার তিনি এই মামলাটি শোনার চেষ্টা করবেন। আজ, কোনওভাবেই শুনানি সম্ভব নয়।’ মামলাটি তিনি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিচারপতি। কিন্তু কেন আজ শুনানি সম্ভব নয়? তাও জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, ‘সরকার পক্ষের আইনজীবীরা বেশির ভাগ সময়েই মামলায় উপস্থিত থাকছেন না। এই পরিস্থিতিতে আগে রাজ্যকে নোটিস দিতে হবে। তারপরেই মামলাটির শুনানি সম্ভব।’

আরও পডুন: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

যদিও এদিনই মামলাটি শুনানির জন্য বিচারপতি কৌশিক চন্দের কাছে কাতর আর্জি জানান অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা অবসরকালীন বেঞ্চে মামলা করেছিলাম। কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। বিচারপতি ১০ জুন শুনানির নির্দেশ দিয়েছিলেন। সিআইডি আমার মক্কেলকে হেনস্থা করছে। তাই জরুরি ভিত্তিতে শুনানি হোক।’ যদিও কোনও মতেই সেই আর্জি শোনেনি আদালত। দলীয় বিধায়কদের সই জাল কাণ্ডে বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর তিনবার সিআইডির সমন এড়িয়েছেন তিনি। গত সোমবারও ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আজ, বুধবার হাইকোর্টে মামলার কথা জানিয়ে সেই তলব এড়িয়ে যান তৃণমূল সাংসদ। এখন তিনি রয়েছেন দিল্লিতে। এদিকে সই জাল কাণ্ডে তৎপর রাজ্যের গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, এদিন রাজ্যে অভিষেক ফিরলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক