বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসায় বিদেশযাত্রার আগেই আজ, সোমবার আদালতে গিয়েছেন তৃণমূল সাংসদ। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাবেন অভিষেক। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ব্যাঙ্কের তরফে উপযুক্ত তথ্য দেওয়া হয়নি। তাই অবিলম্বে সেই ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদের আইনজীবী। আদালত আর্জি গ্রহণ করে দ্রুত শুনানির দাবি মঞ্জুর করেছে।

আরও পডুন: বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কীভাবে কোনও ব্যক্তির ব্যাঙ্ক ফ্রিজ করা হতে পারে। তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী। তিনি জানান, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি, তারপরেও অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন রয়েছে বলে জানান তৃণমূল সাংসদের আইনজীবী। সেই আর্জি মেনে মামলা করতে অভিষেকের আইনজীবীকে নির্দেশ দেয় আদালত। দ্রুত সেই মামলা দায়ের করেন তৃণমূল নেতার আইনজীবী। তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন করেন, অভিষেকের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না। জবাবে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল সমস্ত মামলায় আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই। তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিস দিতে নির্দেশ দেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

র‍্যাডক্লিফের মানচিত্রের মারাত্মক ভুল! কেন ১৮ অগস্ট পালিত হয় নদিয়ার স্বাধীনতা দিবস?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর