Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুম্বইয়ে আটক পরিযায়ী শ্রমিককে ডায়মন্ড হারবারে ফেরাতে ৪ সদস্যের টিম পাঠালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে ডায়মন্ড হারবারের এক যুবককে আটকে রাখার অভিযোগ উঠেছে। মুম্বইয়ের বান্দ্রায় রাজ্যের বেশ কিছু পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ শুক্রবার জানা যায়। সেই অভিযোগ পাওয়ার পরেই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনতে মুম্বইয়ে চার সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(MP Abhisekh Bandopadhay)।

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সঙ্গে হেনস্থা করা হচ্ছে বলে বেশ কিছুদিন অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের অন্তর্গত বিষ্ণুপুরের (Bishnpr)জুলপিয়া গ্রামের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি ওই গ্রামের বাসিন্দা বছর ছাব্বিশের বাবাই সর্দার বছর দুয়েক আগে কাজের জন্য মুম্বই গিয়েছিলেন। গত ৮ দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। বাবাইয়ের বাবা দেবু সর্দারের অভিযোগ, মুম্বইয়ে বাংলাদেশিদের সঙ্গে তার ছেলেকে আটক করে রেখেছে পুলিশ ।

অবিলম্বে ছেলের মুক্তির দাবি জানিয়েছেন তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডলের(MLA Dilip Mandal) কাছে। শুধু বাবাই সর্দার নন, বাংলার আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক মুম্বইয়ে বাংলা ভাষা বলায় বাংলাদেশিদের সঙ্গে আটক হয়ে রয়েছেন এমনটাই অভিযোগ। বিষয়টি জানার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন জেলা পরিষদের সদস্য সহ চার জনের একটি প্রতিনিধি দল তিনি সেখানে পাঠাবেন। তার নির্দেশে শনিবার সন্ধ্যে সাতটায় মুম্বইয়ের উদ্দেশ্যে বিমানে ওই প্রতিনিধি দল রওনা দেয়। মহারাষ্ট্রে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সব ধরনের সাহায্য করবে এই প্রতিনিধি দল এবং তাদের ডায়মন্ডহারবারে(DiamondHarbour) ফিরিয়ে আনারও ব্যবস্থা করবে বলে জানা গেছে। এদিকে বাবাই সর্দারের বাবা শনিবার জানিয়েছেন ,ছেলের কাছে আধার কার্ড রয়েছে।

গত শুক্রবার রাত আটটার সময় ছেলের সঙ্গে শেষ কথা হয়েছে ।এরপর থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না ।তিনি দাবি করেন, মনে হয় ছেলে বাংলা কথা বলায় বাংলাদেশি বলে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় একটি সংবাদ মাধ্যমে তিনি জানতে পেরেছেন ১০৬ জনকে বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশ আটক করেছে।তিনি মনে করছেন তার ছেলেকেও তার মধ্যে আটক করা হয়েছে, এই বিষয়ে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য তিনি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। এই বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার পরেই তিনি তড়িঘড়ি চারজনের প্রতিনিধি দল গড়ে তাদেরকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা করিয়ে দেন।

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে