Loading live market data...
Loading active stocks...
Connecting...

সন্দেশখালির জাল নোট কাণ্ডে ধৃত অভিষেক তিওয়ারিকে বসিরহাট আদালতে পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি : ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে অভিষেক তিওয়ারিকে আদালতে পাঠাল সন্দেশখালি থানার পুলিশ ।সাড়ে ৯ কোটি টাকার জাল নোট চক্রের মূল পান্ডা এই অভিষেক তিওয়ারি (Abhisekh Tiwari)। সুদূর নাগপুর থেকে তাকে সন্দেশখালি থানার পুলিশ এবং নাগপুর পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তাকে রবিবার সন্দেশখালি থানায় নিয়ে আসে ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু তথ্য তার কাছ থেকে পায় পুলিশ ।

তদন্তের স্বার্থে আরো তথ্য জানার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) তাকে পেশ করা হয়।এর আগে ১৯ জুলাই যেদিন এই বিপুল পরিমাণে নকল টাকা উদ্ধার করেছিল পুলিশ সেদিন টাকা সহ দুজনকে গ্রেফতার করেছিল । এই দুজনকে জিজ্ঞাসাবাদ এর পর আরও এক মহিলাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) পুলিশ ।

এরপর তাদেরকে আদালত থেকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর নাগপুর থেকে এই অভিষেক তিওয়ারিকে গ্রেফতার করে । এবার অভিষেকের সূত্র ধরে এই বিপুল পরিমাণ যে জাল টাকা উদ্ধার হয়েছে তার অন্যান্য অজানা তথ্য জানবে পুলিশ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা সন্দেশখালির ধামাখালিতে একটি গেস্ট হাউস থেকে প্রায় ৯লক্ষ জাল টাকা উদ্ধার হওয়ার ঘটনায়, সন্দেশখালি থানার পুলিশ আগে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছিল।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে সন্দেশখালি থানার পুলিশ নতুন করে আবার একজনকে গ্রেফতার করে। অভিষেক তিওয়ারিকে নামে এই ব্যক্তিকে মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ।সন্দেশখালি জাল টাকার ঘটনায় গ্রেফতারের সঙ্গে বেড়ে হয় চার জন।পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে এই জাল টাকা ছাপিয়ে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হত। এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে