একুশে ধাক্কা খেয়েছে বলেই টাকা আটকে রেখেছে, কেন্দ্রকে নিশানা অভিষেকের

আলিপুরদুয়ারের মাটি থেকে বৈষম্য আর বঞ্চনাকেই হাতিয়ার করে অভিষেক আক্রমণ শানলেন দিল্লির শাসকদের। আক্রমণ শানলেন গেরুয়া বাহিনীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আব কে বার ২০০ পার’, এই শ্লোগান তুলেই একুশের ভোটে বাংলা(Bengal) দখলে হই হই করে নেমে পড়েছিল গেরুয়া ব্রিগেড। কিন্তু বাংলার মানুষ সেই গেরুয়া ব্রিগেডকে হেরো ভূত বানিয়ে বাংলা থেকে খেদিয়ে দিয়েছিল। সেই ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেননি দিল্লির শাসকেরা। সেই কারণেই পদে পদে বাংলাকে নিশানা বানাচ্ছেন তাঁরা। পদে পদে বৈষম্য আর বঞ্চনা তাঁরা বরাদ্দ করেছেন বাংলার জন্য। সেই বৈষম্য আর বঞ্চনাকেই এবার হাতিয়ার করলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনিবার আলিপুরদুয়ারের(Alipurduyar) সভা থেকে তিনি সেই বৈষম্য আর বঞ্চনাকেই হাতিয়ার করে আক্রমণ শানলেন দিল্লির শাসকদের। আক্রমণ শানলেন গেরুয়া বাহিনীকে। প্রকাশ্য সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানলেন তিনি।

আরও পড়ুন মমতার ‘কুলাঙ্গার’র পর এবার অভিষেকের ‘কালসাপ’, নিশানায় শুভেন্দু

অভিষেক এদিন দাবি করেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার ফলেই বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি(BJP) সরকার বৈষম্যমূলক আচরণ করছে। বকেয়া টাকা আটকে রাখা থেকে কথায় কথায় সিবিআই(CBI)-ইডি(ED)-র ব্যবহার নিয়েও এদিন প্রকাশ্যে সরব হয়েছেন অভিষেক। জানালেন, তাঁদের ভদ্রতাকে দুর্বলতা ভাবছে কেন্দ্র। কিন্তু দিল্লি স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তৃণমূলের। তিনি বলেন, ‘বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলা ধাক্কা খেয়েছে বলে বকেয়া টাকা আটকে রেখেছে। সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে মোদি -শাহ। মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তৃণমূলের কাছে হেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওরা। কিন্তু মনে রেখ, বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলব না। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে। বাংলার ২০ লক্ষ মানুষ কাজ করেছেন ১০০ দিনের কাজের প্রকল্পে। সেই টাকা কেন্দ্র জোর জবরদস্তি আটকে রেখে দিয়েছে। গায়ের জোরে টাকা আটকে রেখেছে। কথায় কথায় ইডি-সিবিআই দেখানো হয়, ইডি-সিবিআই দিয়ে সরকার চলছে। কিন্তু মনে রাখবেন তৃণমূল চোরদের আগলে রাখে না। দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকান বিরোধিতা করব না। কিন্তু বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বাংলার টাকা আটকে রেখেছেন কেন বিজেপি-কে এর জবাব দিতে হবে।’

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের