‘স্টপেজ মিনিস্টার’, সুকান্ত মজুমদারকে কটাক্ষ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বীরভূম সফরের পর বুধবার দক্ষিণ দিনাজপুর সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই পরিযায়ী ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার বাসিন্দা অসিত সরকার ও তাঁর সঙ্গীরা মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের সঙ্গেই বুধবার দেখা করলেন  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপিকে নিশানা করেছেন। তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।

বুধবার স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মনও অসিত সরকারের বাড়িতে উপস্থিত ছিলেন। তিনি ক্ষোভ উগড়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন বিপদের সময় দল তাঁদের পাশে দাঁড়ায়নি। অভিষেকের সামনেই গৌতম অভিযোগ জানিয়ে বলেন, ‘মহারাষ্ট্রে আটক হওয়ার পর আমরা একাধিকবার ফোন করেছি। কিন্তু বিজেপির কেউ ফোন ধরেননি। এমনকি সাংসদ সুকান্ত মজুমদারও কোনও সাহায্য করেননি।’ এই কথার প্রেক্ষিতেই অভিষেক সুকান্ত মজুমদারকে নিশানা করে ‘স্টপেজ মিনিস্টার ‘ বলে কটাক্ষ করেন। সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে অভিষেক বলেন, বালুরঘাটে কয়েকটি ট্রেনের স্টপেজ খালি করেছেন উনি। অভিষেক বলেন, ‘বাংলার উপর এত রাগ, এত অবজ্ঞা কেন? সুকান্ত মজুমদারের কি কোনও দায়িত্ব নেই তাঁর এলাকার মানুষের পাশে দাঁড়ানোর?

আরও পড়ুন: বালুরঘাট থেকে বিজেপিকে ৬-০ করার ডাক অভিষেকের

বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও জানানো হয় ওই দুই পরিযায়ী শ্রমিক যখন মহারাষ্ট্রের জেলে তাদের বৈধ সমস্ত পরিচয় পত্র থাকা সহ আটক ছিলেন সেই সময় দলের পক্ষ থেকে সেই ভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপর তাদের এক প্রতিবেশী যোগাযোগ করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই ফিরিয়া আনা যায় মহারাষ্ট্রে জেলে আটকে থাকা দুই পরিযায়ী শ্রমিককে এই রাজ্যে। অভিষেকে দিন ওই দুই পরিযায়ী শ্রমিককে আর বিজেপির রাজ্য মহারাষ্ট্রে গিয়ে কাজ না করার আবেদন করতে শোনা যায়। তিনি বলেন, ওই দুই পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্যে কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার তথা শাসক দল। অভিষেকের আরও অভিযোগ করে বলেন বিজেপি বিভাজন ও বৈষম্যের রাজনীতি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।  গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, সব রাজ্যের জন্য নিয়ম আলাদা, আর বাংলার জন্য আলাদা কেন, সেই প্রশ্নও এদিন তোলেন তিনি।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?