প্রাকৃতিক বিপর্যয়েও থামেনি প্রস্তুতি! পাথর প্রতিমায় অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা : পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমার কলেজ মাঠে সভা করবেন তিনি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে জলমগ্ন কলেজমাঠ। কিন্তু তাতেও থেমে নেই কাজ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জনসভার প্রস্তুতি। রাতদিন এক করে পাথরপ্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা।

জানা গিয়েছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে গিয়েছে। এরপরেই জনসভা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেঁচে ফেলা হচ্ছে। তার ওপর ফেলা হচ্ছে সাদা বালি। অল্প সময়ের মধ্যেই জনসভার জন্য মাঠকে উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, রাতভর নিরলস পরিশ্রম করছেন কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা।

সোমবার সকাল থেকে আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ তিনবারের বিধায়ক সমীর কুমার জানা। চতুর্থবারের জন্য টিকিট পেয়েছেন তিনি। নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন।

স্থানীয়রা বলেন, পাথরপ্রতিমায় বিরোধীদের দেখতেই পাওয়া যায় না। সমীর জানার চতুর্থবারের লড়াইকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধীরাও তেমনভাবে মানুষের মনে প্রভাব ফেলতে পারেনি। সেখানেই অভিষেকের জনসভা ভিন্ন মাত্রা দেবে বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও পাথরপ্রতিমায় জনসমাবেশ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মঙ্গলবার এই সভা থেকে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইদিকে তাকিয়ে সকলে।

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক