দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহের পাল্টা সভা অভিষেকের, মমতার নির্দেশে রাজপথে মিছিল, হাইভোল্টেজ রবিবার

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি : আজ হাইভোল্টেজ রবিবার। একদিকে রায়দিঘিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে মিছিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সবদিক থেকেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  পরিবর্তন যাত্রার নাম করে রায়দিঘিতে এসে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তারই জবাব দিতে রবিবার সেই একই জায়গায় সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ঝাঁঝালো আক্রমণের জবাব কড়া ভাষাতেই দিতে চলেছেন তিনি।

জানা গিয়েছে, অমিত শাহের আসার ৬ দিনের মাথায় রবিবার পাল্টা জবাব দিতে সেই মথুরাপুরেই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।। মন্দিরবাজার বিধানসভার গোপীনাথপুরের মাঠেই এই সভার আয়োজন করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের এই সভায় দেড় লক্ষ মানুষের আগমনের টার্গেট নেওয়া হয়েছে। সেই জন্য ১০০ মিটার করে মোট ৩০০ মিটারের হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। সেখানে বসেই হাজার হাজার মানুষ বক্তব্য শুনবেন অভিষেকের। তৃণমূলের দাবি, শাহের সভায় সেভাবেই লোক হয়নি। কিন্তু রেকর্ড পরিমাণ লোক হবে অভিষেকের সভায়। মঞ্চের পাশে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। হেলিকপ্টার করে হাজির হবেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পাল্টা কি জবাব দেন অভিষেক সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

অন্যদিকে, রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে মহিলাদের অভিনব প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ধর্মতলার ধর্নামঞ্চে তিনি প্রশ্ন তুলেছেন, মানুষ খাবে কী? আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামতে বলেছেন তিনি। হাতা, খুন্তি নিয়ে পথে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। পাশাপাশি ধর্নামঞ্চে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সব মিলিয়ে আজ হাইভোল্টেজ রবিবার। 

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ