সোনারপুরে নিহতের বাড়িতে যেতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্তের বাড়িতে দেখা করতে গিয়ে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় এলাকায় বিজেপি কর্মীরা তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেয়। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় অভিষেককে(Abhishek)।ঢিল ছুঁড়ে মারা হয় অভিষেককে লক্ষ্য করে।ডিম,জুতো ছোড়া হয় তাঁকে।অভিষেককে মাথায় হেলমেট পরিয়ে বাইকে চাপিয়ে আক্রান্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিষেক সোনারপুরে এদিন যাওয়ার আগেই কোথাও কোথাও মহিলারা ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

কোথাও কালো পতাকা নিয়ে গো- ব্যাক স্লোগান দিচ্ছিলেন স্থানীয় লোকজন। এই বিক্ষোভের মধ্যে চার চাকা গাড়িতে না গিয়ে বাইকে চেপে ডায়মন্ডহারবারের সাংসদ আক্রান্তের বাড়িতে যাওয়ার জন্য এগোন।কলকাতার বেলেঘাটা হয়ে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর, মাঝখানে কালীঘাটের বাড়িতে গিয়ে সিআইডির নোটিশ হাতে নেওয়া তারপরে সোনারপুরে ঢোকার আগে রাস্তায় কালো পতাকা আর গো – ব্যাক এবং চোর চোর স্লোগান শুনতে হয় পাটুলির কাছে ঢালাই ব্রিজের থেকে সোনারপুরের কামরাবাদ সহ গোটা এলাকা জুড়ে।সোনারপুরে অভিষেককে লক্ষ্য করে যখন ইটপাটকেল ছোড়া শুরু হয় সেই সময় তার মাথায় পড়ানো হয় ক্রিকেটের হেলমেট। ছিঁড়ে দেওয়া হয় তার শার্টের বোতাম।

ওই অবস্থায় অভিষেক হেঁটে এগোতে থাকেন। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এদিকে বিক্ষোভকারীরা পাল্টা দাবি জানান তাদের এলাকার বহু মানুষ ঘর ছাড়া ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূলের দুষ্কৃতীরা ওই এলাকায় দিনের পর দিন অত্যাচার চালিয়েছে। এইসব ঘটনা কেন ঘটেছিল সেই কৈফত দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এলাকার যে সকল মহিলারা তৃণমূলে দুষ্কৃতীদের হাতে অত্যাচারিত হয়েছে তাদের প্রশ্নের উত্তর অভিষেককে দিতে হবে।

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

সোনারপুরে নিহতের বাড়িতে যেতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিষেক

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা