ফের নিজের কেন্দ্রে সভা অভিষেকের, কিন্তু কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটকে মাথায় রেখে ফের নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে দক্ষিণ বিষ্ণুপুরের আমতলা অডিটোরিয়ামে বৈঠক করবেন অভিষেক।

লোকসভা ভোটের আগে নিজের নির্বাচনী কেন্দ্রে বাড়তি সময় দেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো কয়েকদিন আগে পৈলানে একটি নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এবার আমতলা অডিটোরিয়ামে সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়ে অভিষেক আলোচনা করবেন বলে জানা গিয়েছে। আগামী সোমবার দুপুর ১টা নাগাদ এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক সভা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সাধারণ মানুষের কাছে গিয়ে অভাব অভিযোগ শোনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জেলার প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। সাধারণ মানুষেরা যাতে সরকারের ঘোষিত পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে সামনে রেখেই এবার নিজের নির্বাচনী কেন্দ্রে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট। আসন্ন লোকসভা ভোটে এই রাজ্যে একা লড়াইয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা ভোটে হয়ত ত্রিমুখী লড়াইয়ের মধ্যে পড়তে হতে পারে তৃণমূলকে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে কোনও খামতি রাখতে চায় না তৃণমূল নেতৃত্ব।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়