দুমড়ে মুচড়ে গেল গাড়ি! কুম্ভ যাওয়ার পথে মৃত বাংলার ৪ পুণ্যার্থী, জখম আরও ৬

Share:

নিজস্ব প্রতিনিধি : কুম্ভমেলায় যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়লেন রাজ্যের চার পুণ্যার্থী। লরির সঙ্গে সংঘর্ষে চালক সহ চারজনেরই মৃত্যু হয়েছে। মৃতরা হলেন হুগলির কামারপুকুরের বাসিন্দা। তাঁরা একটি এসইউভি গাড়িতে চড়ে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন।কিন্তু শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার শিকার হন তারা। জানা গিয়েছে চালক ছাড়াও ওই গাড়িতে ৩ জন মহিলা যাত্রী ছিলেন। ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায় পথ দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হুগলির কামারপুকুরে।ইতিমধ্যেই পরিবারের সদস্যরা ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃতদের নাম শেখ রাজাবলী (গাড়ি চালক), পিয়ালি সাহা, তেমুলি সাহা ও পনোবা সাহা।

পুলিশ জানিয়েছে, একটি লরির সঙ্গে এসইউভিটির সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে আরও একটি চার চাকা গাড়ি। সেটিও পিছন থেকে এসে এই এসইউভিটিকে ধাক্কা মারে। সেই গাড়িটিরও ৬ জন যাত্রী গুরতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিসৎকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা। অন্যদিকে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫