রাজারহাট-গোপালপুরে ৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন অদিতি মুন্সি

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান ২০২১সালে এই কেন্দ্রের মানুষজন জয়ী করেছিলেন তাঁকে।২০২১ থেকে ২০২৬ পর্যন্ত পাঁচটি বছর অনেক কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।১০০% কাজ না করতে পারলেও অনেক কাজ করা সম্ভব হয়েছে।পাঁচ বছরে কি কি করা সম্ভব হয়েছে সেগুলো সকলের কাছে তুলে ধরেন তিনি রিপোর্ট কার্ড আকারে।

আগামী পাঁচ বছর কি কি কাজ করব সেগুলো এদিন পুস্তক আকারে তুলে ধরেন অদিতি মুন্সি(Aditi Munshi)।এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্নীতি সহ একাধিক অভিযোগ করেন বিদায়ী বিধায়কের বিরুদ্ধে। এই প্রসঙ্গে অদিতি মুন্সি বলেন, উনি বলতে পারবেন আমি একজন সংগীতশিল্পী ও সদ্য মা হয়েছি। ওনার অভিযোগ প্রসঙ্গে আমি কিছু জানি না। আমি সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে ধন্য। আমি এলাকার মানুষের জন্য সব রকমের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চালিয়েছি বিগত পাঁচ বছর ধরে। আগামী দিনে ক্ষমতায় আসলে আবারো এলাকার মানুষের পাশে থাকব। তাদের জন্য কাজ করব।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, অদিতি মুন্সি বিধায়ক থাকাকালীন রাস্তাঘাটে তার বিধানসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।একসময়ে যানজটে নাকাবন্দি থাকা ফয়রা ভবনের মোড় থেকে শুরু করে অশ্বিনীনগর, জগৎপুর(Jagatpur) এলাকায় রাস্তাঘাট প্রশস্ত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা এখন কংক্রিটের ইটে মুড়ে গিয়েছে। রাস্তার দু’পাশে আলো ঝলমল করছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের জন্য তৈরি হয়েছে বিশেষ ফটো শুট স্ট্যাচু। এলাকার বয়স্ক ব্যক্তিদের বসিয়ে গল্প গুজব করার জন্য তৈরি করে দেওয়া হয়েছে বিশেষ জোন।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩