রঙের শিল্প, রাজ্যে হাজার কোটির বিনিয়োগে কারখানা বানাচ্ছে আদিত্য বিড়লা গোষ্ঠী

আদিত্য বিড়লা গোষ্ঠী জানিয়েছেন আগামী দু'বছরের মধ্যে রাজ্যে প্রস্তাবিত জমিতে চালু হবে এই কারখানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য কর্মসংস্থান ও শিল্পায়ন। যার বাস্তবে রূপ দিচ্ছে রাজ্য সরকার। কিছুদিন আগেই পানাগড়ের শিল্পতালুকে পলিমার কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই একাধিক বড় বড় কোম্পানি কিংবা শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগের জন্য এগিয়ে আসছেন। সেই তালিকায় নবতম সংযোজন আদিত্য বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানা। জানা গিয়েছে, গত ৪ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে লিখিত প্রস্তাব দিয়েছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন সংস্থার কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ, সিওও অজিত কুমার।

সেখানেই তাঁরা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিদ্যাসাগর শিল্প তালুকে ৮০ একর জমিতে রঙের কারখানা করতে চান। এই মর্মে আদিত্য বিড়লা গোষ্ঠী সরকারের কাছে লিখিত আবেদনও জানিয়েছে। তাই দ্রুত সেই কারখানা গড়তে আগ্রহী আদিত্য বিড়লা গোষ্ঠী। শুধুই কারখানা নয়, মূল কারখানার পাশাপাশি সহযোগী উৎপাদন কেন্দ্রগুলিও তৈরি হবে বলে বেসরকারি সংস্থা সূত্রে জানানো হয়েছে। এই কারখানা গড়তে রাজ্যে আদিত্য বিড়লা গোষ্ঠী আনুমানিক এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। আর আদিত্য বিড়লা গোষ্ঠীর কারখানায় মোট ৬০০ মানুষের কর্মসংস্থান ও পরোক্ষভাবে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

আদিত্য বিড়লা গোষ্ঠী জানিয়েছেন আগামী দু’বছরের মধ্যে রাজ্যে প্রস্তাবিত জমিতে চালু হবে এই কারখানা। এছাড়াও রাজ্যে বিনিয়োগ আরও বাড়াবে আদিত্য বিড়লা গোষ্ঠী, জানা গিয়েছে সূত্র মারফত। এই উদ্যোগে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী গ্রুপ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের