চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দশ বছর পর জেল থেকে ছাড়া পেয়েই বন্ধুকে খুন, কেন? জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি: দশ বছর পর জেল থেকে ছাড়া পেয়েই বন্ধুকে খুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে। পুনরায় সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে এই খুন, তার তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সঞ্জীব দাস ওরফে বিল্লু। অভিযুক্ত ব্যক্তির নাম জুম্মান। জুম্মান ১০ বছর পর জেলখাটার পর বাড়ি ফিরে আসেন। জেলে থাকলেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন, বাড়ি ফেরার পর বন্ধু সঞ্জীব দাসকে নিয়ে মদের আসর জমান ধৃত ওই ব্যক্তি। রাতভর তাঁরা সেখানেই ছিলেন। ভোররাতে কোনও কারণে জুম্মানের সঙ্গে সঞ্জীবের বচসা হয়। অভিযোগ, এরপরই লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ওই ব্যক্তি। সঞ্জীবকে গুরুতর জখম  অবস্থায় ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে অভিযুক্ত জুম্মানকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ।

নিহতের পরিবারের দাবি, ঞ্জীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন জুম্মান। ব্যারাকপুর চিড়িয়া মোড় এলাকায় একটি খাবারের দোকানে কাজ করতেন নিহত ব্যক্তি। কি কারণে বন্ধুকে খুন করলেন অভিযুক্ত ব্যক্তি, তদন্ত নেমেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ