বিষ্ণুপুর মেলায় জিৎকে দেখার উন্মাদনায় চরম বিশৃঙ্খলা, লুট দোকান! পদপিষ্ট হয়ে আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই মেলা। জেলাজুড়ে হচ্ছেন নানা রকমের হস্তশিল্প মেলা। এই মেলার আয়োজকরা তারকাদের এনে মঞ্চ আলোকিত করে। তেমনি বিষ্ণুপুর মেলাতে অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা জিত। তাঁকে দেখতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন। এত ভিড়ে অভিনেতাকে দেখতে না পেয়ে শুরু হয় ক্ষোভের বহিঃপ্রকাশ। জনজোয়ার সামলাতে ব্যর্থ হয় পুলিশ। চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। মেলায় বসা অস্থায়ী দোকানে ভাঙচুর চালানোর ও লুট করার অভিযোগ উঠেছে। পদপিষ্ট হওয়ার মত ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। অনেকেই এই ঘটনায় আহত হয়েছেন।

শীতে প্রতি বছর বাঁকুড়ার বিষ্ণুপুরে মেলা বসে। যেখানে রাঢ় বাংলার কুটিরশিল্প, পর্যটন এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়। চলতি বছরে মেলা শুরু হয়েছে ২৩ ডিসেম্বর থেকে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। রাতে মেলার যদুভট্ট মঞ্চে একটি বিচিত্রা অনুষ্ঠানে হাজির হন টলিউড নায়ক জিত। রাত রাত সাড়ে ৮টা নাগাদ অভিনেতা ও তাঁর সহ-শিল্পীরা মঞ্চে আসেন। তখনই জিতকে দেখতে মানুষের ভিড় উপচে পরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন জিতকে দেখতে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে পুলিশ সেই জনজোয়ার সামাল দিতে ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থল রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ ভেঙে ফেলেন মঞ্চের সামনে থাকা একাধিক ব্যারিকেড। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েকশো চেয়ার। এমনকি ভাঙচুর চালানো হয় প্রবীণ নাগরিক এবং মহিলাদের বসার জায়গাতেও।

আরও পড়ুন: রবিবারের দিনেই আঁধার নামল পাতালপথে, থমকে গেল মেট্রো, নাকাল যাত্রীরা

মেলায় উন্মত্ত জনতা আশপাশের দোকানগুলিতে ভাঙচুর চালায়। পিরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এই সময়ে হুড়োহুড়িতে আহত হন অনেকে, তবে বিশৃঙ্খলা সত্ত্বেও অনুষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনা করা হয় এবং নির্দিষ্ট সময়ে মঞ্চ থেকে নেমে যান জিত। মেলায় বিশৃঙ্খলার কারণে ক্ষতির কথা জানিয়ে এক ব্যবসায়ী বলেছেন তাঁর দোকানে ৫০-৬০ হাজার টাকার জিনিস ছিল সেগুলি সহ নগদ টাকা লুট হয়ে গিয়েছে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো