নাগরাকাটা-হাসিমারার পর মিরিকের পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মিরিক:  নাগরাকাটা-হাসিমারার পর মঙ্গলবার মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিস্তির্ণ এলাকা ঘুরে দেখবেন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মিরিক ও নাগরাকাটা। তাই সেখানে গিয়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে চান। তিনি জানিয়েছেন, রাস্তা খারাপ রয়েছে। কিন্তু যতটা সম্ভব তিনি যাবেন। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি উদ্ধারকাজেও তদারকি করবেন তিনি।

মিরিকের সৌরেনী গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।  ভেসে গেছে একাধিক ঘরবাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মিরিক। সমস্ত ঘর ভেঙে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মিরিকের সৌরেনি গ্রামের একটি ঘর থেকেই ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। ওই বাড়িতে ১০-১৫ জন থাকতেন। উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছে। ওই গ্রামের বেশির ভাগ মানুষের আশ্রয় হয় হাসপাতাল বা ত্রাণশিবিরে। ৭-৮ জন এই এলাকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সোমবার সকালে পে লোডারে করে হলং নদী পাড় করা হয় পর্যটকদের।

খগেন মুর্মু-শঙ্কর ঘোষের উপর হামলার জন্য রাজ্য ও শাসকদলের নাম জড়ানো নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের নিন্দা করে পাল্টা পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী কোনও যাচাই করা প্রমাণ, আইনি তদন্ত বা প্রশাসনিক প্রতিবেদন ছাড়াই তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি দোষারোপ করেছেন। এটি কেবল নিম্নমানের রাজনীতির উদাহরণ নয়, এটি প্রধানমন্ত্রী যে সাংবিধানিক নীতি বজায় রাখার শপথ নিয়েছেন তার লঙ্ঘন। যে কোনও গণতন্ত্রে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়। কেবলমাত্র আইনি প্রক্রিয়াই দোষী চিহ্নিত করতে পারে। কোনও রাজনৈতিক টুইট নয়।

সোমবার নাগরাকাটায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণশিবিরে গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথাও বলেছেন। একাধিক আশ্বাসও দিয়েছেন। নাগরাকাটাতে গিয়ে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটার ত্রাণশিবিরে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে চেক দেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যাঁদের ব্য়াঙ্কে অ্যাকাউন্ট নেই, তাঁদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য পুলিশ ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে এদিন কথা বলেছেন মুখ্য়মন্ত্রী। নাগরাকাটায় মৃত ৫জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেছেন। এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র