ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বছরের অন্যতম পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসটি মূলত ভগবান শিবের আরাধনার জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো ও উপাসনা করলে তিনি খুব সহজেই ভক্তদের মনোবাসনা পূরণ করেন এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর করেন। শ্রাবণ মাস এলেই উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান জল্পেশ মন্দিরে শুরু হয় শ্রাবণী মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই সময়ে মন্দিরে পুজো দিতে আসেন। ভক্তদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ভাণ্ডারারও আয়োজন করা হয়। তবে এবারের মেলায় সেই ভাণ্ডারাকেই ঘিরে দেখা দিল বড় সমস্যা। শ্রাবণী মেলা উপলক্ষ্যে জমে যায় আবর্জনার স্তূপ। সেগুলি পরিষ্কারে ঝাঁটা হাতে ময়দানে নামল পুলিশকর্মীরা।

প্রশাসনের পক্ষ থেকে আগেই স্পষ্টভাবে জানানো হয়েছিল, ভাণ্ডারায় কোনওভাবেই নিষিদ্ধ প্লাস্টিকের কাপ, প্লেট বা অন্যান্য সামগ্রী ব্যবহার করা যাবে না। পাশাপাশি খাবার পরিবেশনের পর আশপাশের এলাকা পরিষ্কার রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশের যথাযথ পালন হয়নি বলেই অভিযোগ উঠেছে। ভাণ্ডারা শেষ হওয়ার পর ইন্দিরা মোড় থেকে চ্যাংড়াবান্ধাগামী রাস্তার দু’ধারে ছড়িয়ে পড়ে থাকতে দেওয়া গিয়েছে, প্লাস্টিকের কাপ-প্লেট, খাবারের উচ্ছিষ্ট এবং নানা ধরনের বর্জ্য। সব মিলিয়ে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথচলতেও সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় ময়নাগুড়ি থানার পুলিশ। পরিচ্ছন্নতার বার্তা দিতে নিজেরাই ঝাঁটা হাতে রাস্তায় নামেন থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি জয় সরকার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁরা রাস্তার ধারে জমে থাকা প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করেন এবং এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাণ্ডারা আয়োজকদের আগেই সতর্ক করা হয়েছিল যে অনুষ্ঠান শেষে নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার রাখতে হবে এবং কোনও অবস্থাতেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা যাবে না।  কিন্তু সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম