বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা, চিন্তিত গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: বর্তমানে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ। এমনটাই দাবি গোয়েন্দাদের।সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাদি, বাংলাদেশের বাসিন্দা, বিগত প্রায় ৮ বছর ধরে বাস করছিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের(Hariharpara Block) বাসিন্দা হয়ে।অন্যদিকে, ধৃত সাদ রাদির গ্রেফতারের পর তার কাছে পাওয়া তথ্য অনুসারে দিন কয়েক আগেই হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় মনিরুল সেখ ও আব্বাস আলী নামে জঙ্গি সংগঠনের আরও ২ সদস্য। পাশাপাশি ফের ৩ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হয় বি এস এফের হাতে, জলঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে। যদিও বি এস এফ(BSF) সূত্রে জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের ৩ জনকে গ্রেফতার করা গেলেও, আরও ৩ জন রয়েছে এখনও অধরা।

ধৃত ৩ জনের নাম কামাল হোসেন , শাহাদাত আলী , ও হজরত আলী। পরবর্তীতে বি এস এফের পক্ষ থেকে ধৃত ৩ অনুপ্রবেশকারীকে নিয়ম অনুসারে তুলে দেওয়া হয় জলঙ্গী থানাআর পুলিশের হাতে। এরপর শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। পাশাপাশি পুলিশের আবেদন রেখে ধৃতদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বর্তমানে ধৃত ৩ অনুপ্রবেশকারী রয়েছে জলঙ্গী পুলিশের হেফাজতে। যদিও বাকি ৩ অনুপ্রবেশকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি শনিবার দুপুর পর্যন্ত। স্বাভাবিকভাবে বলা যেতে পারে- এই মুহুর্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে রীতিমতো ছেয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত বেষ্টিত মুর্শিদাবাদ। ফলে নজরদারি আরো জোরদার করা হচ্ছে। কারণ একের পর এক জঙ্গি(Terorrist) ধরা পড়ার পর ঘুম উড়েছে প্রশাসনের। তার জন্যই বাংলাদেশ থেকে যারা এদেশে প্রবেশ করছে তাদের গতিবিধি নিয়ে এবং তারা কোন কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই প্রসঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে।

এর পাশাপাশি,নাকা চেকিং(Naka Checking) -এর সময় প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। ধৃত ৪। শনিবার বহরমপুরের(Baharampur) কুমড়োদয় ঘাট সাহেবপাড়া সংলগ্ন এলাকায় পুলিশ নাকা চেকিং করার সময় একটি ২০৭ গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক নিষিদ্ধ কাশির সিরাপ। পিছন পিছন আসছিল একটি চার চাকা গাড়ি ও। দুটি গাড়িকেই পুলিশ ধরে ফেলে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ প্রায় দশ হাজারেরও বেশি। বহরমপুর থেকে নদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানা(Jalangi P.S.) এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন