অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য! ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। বাংলার বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে অভিষেক বলেছিলেন, ‘৪ তারিখে রেজাল্টের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে। এমন ডিজে বাজবে ওদের কান ঝালাপালা হয়ে যাবে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্যের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্য়বসায়ী। তাঁর অভিযোগ, ‘একজন সাংসদের মুখে এই কথা মানায় না। উনি হিংসায় উস্কানি দিয়েছিলেন। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসত, তাহলে কি হতো জানি না। তবে ২০২১-র বিধানসভা ভোটের পর যা যা হয়েছিল সেটা দেখেই আমি ভয় পেয়েছিলাম। তাই অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগ জানালাম।’ ওই একই মামলায় অন্য একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিআইডি। আগামী মঙ্গলবার সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে।

আরও পডুন: হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির জেরার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সেই মামলায় ভবানী ভবনে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদকে। ফের সই জাল কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে আগামিকাল রবিবার হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। এরই মাঝে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের একটি অভিযোগের তদন্তও করছে সিআইডি। ফের উস্কানিমূলক মন্তব্যের জন্য আরও একটি অভিযোগ দায়ের হওয়ায় বিপাকে পড়লেন তৃণমূল নেতা। অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে তাঁকে। শুধুই তাই নয়, গতকাল, শুক্রবার গভীর রাতে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়া লেনের বাড়িতে অভিযান চালায় শালবনি থানার পুলিশ। জমি দুর্নীতি মামলায় অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজেই এই অভিযান, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের