দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট বাংলায়। আর সেদিন বাংলায় আসছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। বাংলা নববর্ষের ঠিক আগেই বাংলায় এসে নির্বাচনী জনসবা করেছিলেন কংগ্রেস সাংসদ। এবার আবার আসছেন তিনি। সদ্য সংসদে এনডিএ সরকারকে পরাজিত করা হয়েছে। তখন সঙ্গী ছিলেন তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি–সহ ইন্ডিয়া জোট। এই পরাজয় ঘটিয়ে এবার বাংলায় পা রেখে কোন বার্তা দেন সেদিকেই নজর সকলের।

এদিকে এবার বামেদের সঙ্গে জোট না করে একাই লড়ছে কংগ্রেস। তার ফলে বহু জায়গায় এখন চতুর্মুখী লড়াই হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় প্রচার করতে আসছেন খোদ রাহুল গান্ধি। কয়েকদিনের ব্যবধানে বুধবার আবার বাংলায় আসছেন তিনি। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ওইদিন বাংলায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দু’‌জন নেতাকে কোন চোখা চোখা বিশেষণে আক্রমণ করেন রাহুল সেটাও দেখতে চাইছেন কংগ্রেস নেতারা। তাহলে তাঁরা ভোকাল টনিক পেয়ে উজ্জীবিত হবেন।

অন্যদিকে কলকাতার বুকে দুটি জনসভা করার কথা রয়েছে রাহুলের। একটি মেটিয়াবুরুজ এলাকায়। আর অন্যটি পার্ক সার্কাস ময়দানে। কিন্তু নির্বাচন কমিশনের নিয়মের গেরোয় এখনও মেলেনি অনুমতি। ফলে নির্বাচনী সভা ঘিরে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে ওইদিন শ্রীরামপুরে সভা করার কথা রয়েছে রাহুল গান্ধি। তার ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে বলে সূত্রের খবর। কলকাতা এবং দক্ষিণবঙ্গের ভোট হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল। ফলে এবার সব দলের নেতাদের নজর কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আসনগুলিতে। কলকাতা পুরসভার অধীনে থাকা এলাকায় সভা–মিছিলের অনুমতি দেয় কেএমসি। কিন্তু এখন তা নির্বাচনে কমিশনের অধীনে। আর তাই এখনও মেলেনি সভার অনুমতি।

এছাড়া পদযাত্রা করার কথাও রয়েছে লোকসভার বিরোধী দলনেতার। মেটিয়াবুরুজ অথবা ব্রেবোর্ন কলেজের সামনে কোথায় পদযাত্রা হবে তা এখনও জানা যায়নি। এর আগে ২০১৬ সালের নির্বাচনের আগে বাম কংগ্রেস যৌথ সভায় সামিল হয়েছিলেন রাহুল গান্ধি। পার্ক সাকার্সে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে সভা করেছিলেন তিনি। দশ বছর পর আবার সেখানে সভা করার কথা রাহুলের। এবার বাংলায় আসছেন মোদি–শাহকে পাল্টা জবাব দিতেই বলে সূত্রের খবর।

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত