আবারও গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার

Share:

নিজস্ব প্রতিনিধি,নামখানা ও বাগদা:দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এফবি মা বাসন্তী নামে একটি ট্রলার শুক্রবার ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটির পাটাতন হটাৎ ফুটো হয়ে যায়। তা বুঝতে পারেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা(Fisherman) । বুঝতে পেরে তড়িঘড়ি ট্রলারটি ঘুরিয়ে নিয়ে একটি নদীর কিনারে নিয়ে আসার চেষ্টা করেন মৎস্যজীবীরা ।

কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে । তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি এসে ওই ট্রলারটির কাছে পৌঁছায় । ১৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেন ওই ট্রলারের থাকা মৎস্যজীবীরা । এর পর ট্রলারটি নদীতে ডুবে যায় । উদ্ধারকারী মৎস্যজীবীদের ট্রলারগুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে । এদিকে শুক্রবার সারারাত এবং শনিবার সকাল থেকে একটানা বৃষ্টির দরুণ ডুবে যাওয়ার ট্রলার উদ্ধার কাজে বাধা পান মৎস্যজীবীরা।

অন্যদিকে, চোরাপথে ভারতের প্রবেশ করার অভিযোগে ১৩ জন বাংলাদেশী নাগরিক সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করলো পুলিশ । উত্তর ২৪ পরগনা জেলার বাগদার(Bagda) ঘটনা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভারতীয় দালালের নাম আপন চৌধুরী ও আব্দুল হান্নান মন্ডল । বাগদার আউলডাঙ্গা এলাকায় পুলিশ গিয়ে ওই ১৩ জন বাংলাদেশি সহ দুইজন ভারতীয় দালালকে গ্রেফতার করে । শনিবার ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে পেশ করে বাগদা থানার পুলিশ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!