অর্থের অভাবে অনিশ্চিত রহড়ার ঐশীর জাতীয় ভারোত্তোলনে অংশগ্রহণ, সাহায্যের আবেদন মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: ভারোত্তোলনে মেয়ের জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই। তাই মেয়ের জন্য সকলের কাছে সহযোগিতার কাতর আবেদন অভাবী মায়ের। দীর্ঘদিন থেকে রহড়া ভবনাথ ইন্সটিটিশন ফর গার্লসের ছাত্রী ঐশী ভকত ভারোত্তোলনের প্রশিক্ষণ নিচ্ছে। বিখ্যাত ভারোত্তোলক কোচ রাখী হালদারের কাছে ঐশী প্রশিক্ষণ করে চলেছে বহুদিন। রাখী দীর্ঘ দিন ধরে মূলত নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের খড়দহ(Kardaha) পাতুলিয়াতে নিজের বাড়িতেই বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে প্রশিক্ষণ দিয়ে চলেছেন ।

 রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের তৈরী করে চলেছেন তিনি তার যথা সাধ্য দিয়ে।তাদের মধ্যেই একজন পাতুলিয়ার(Patulia) পিছিয়ে পড়া পরিবারের মেয়ে ঐশী ভকত। পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি ঐশী ও তার মা এই গেমেই প্রশিক্ষণ নিয়ে নিজেদের আগামীদিনে সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছেন এই খেলার মাধ্যমে।পড়াশোনার ঘাটতি করে খেলাধূলায় সময় দেওয়া বর্তমান সময়ে কার্যত অমিল।ইতিমধ্যে ঐশী ৪৫কেজি স্তরে জেলা স্তরে ও রাজ্য স্তরে জয় পেয়েছে এবং জাতীয় স্তরে উত্তীর্ণ হয়ে জুলাইয়ের শেষে গুজরাতে (Gujrat) যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।তারই মধ্যে বাঁধ সেধেছে আর্থিক অসঙ্গতি।যাওয়ার পয়সা জোগাড় করতে হিমশিম অপারগ ঐশীর মা।

জাতীয় স্তরে খেলতে যাওয়ার অদম্য ইচ্ছে থাকলেও টাকার অভাবে তা বিশ বাঁও জলে যেতে চলেছে। ঐশীর মা ও প্রশিক্ষক এবিষয়ে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আগামীদিনেও ঐশীর খেলাধুলার ব্যয়বহন করার জন্য যদি কেউ এগিয়ে আসেন তার জন্যও অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন তারা। আর্থিক অভাবে প্রতিভাবান খেলোয়াড়েরা হারিয়ে যাওয়ার দৃষ্টান্ত প্রচুর ।কিন্তু বর্তমান প্রগতির যুগে অসাধ্যকে সাধিত করার জন্য তাদের প্রচেষ্টা অবিরাম চলতে থাকবে বলে বলেন এখানকার প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়েরা।এবিষয়ে সকলের কাছে আর্থিক আবেদন জানিয়ে ঐশী মা শম্পা দেবী সংবাদমাধ্যমকে জানান তিনি অপেক্ষা করে আছেন কেউ না কেউ সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবে।অন্যদিকে ঐশীর কোচ রাখী হালদার জানান, ঐশীর ভবিষ্যৎ উজ্জ্বল। কষ্ট হলেও লক্ষ্যে ঠিক পৌঁছবে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক