‘সিআইডি দিয়ে ধরব না, জবাব দেবে মানুষ’, দিলীপকে আক্রমণ অজিত মাইতির

যদিও দিলীপ- হিরণ দ্বন্দ্ব সকলের জানা। তবু এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ খুলেছিলেন দিলীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে প্রত্যাবর্তন করছেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ? এই প্রশ্নকে কেন্দ্র করেই গুঞ্জন রাজ্যরাজনীতিতে। সম্প্রতি মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে ভাইরাল হয়েছে বিজেপি বিধায়ক (MLA) হিরণের ছবি। তা নিয়েই তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে অজিত মাইতিকে আক্রমণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। এবার মুখ খুললেন অজিত মাইতি (AJIT MAITY)।

কোনও তৃণমূল (TMC) দফতরে দেখা গিয়েছে, অজিত মাইতি এবং হিরণকে (HIRAN) বসে থাকতে। বিজেপির সাফাই, সুপার কম্পোজ ছবি। হেসে অজিত মাইতি বলেছেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’। অজিতের পাল্টা দাবি, আসল ছবি থেকে সুপার কম্পোজ করে অজিত মাইতি এবং তৃণমূলের লোগোর সব ছবি সরিয়ে দিলেও কিছু যায় আসে না। সত্যি বেরবেই।

আরও পড়ুন: তৃণমূল দফতরে হিরণ, তোলপাড় রাজনীতি… 

যদিও দিলীপ- হিরণ দ্বন্দ্ব সকলের জানা। তবু এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ খুলেছিলেন দিলীপ। হিরণ প্রসঙ্গ থেকে বেরিয়ে এসে দিলীপের অভিযোগ ছিল, জেলাপরিষদে নিয়োগ দুর্নীতি করেছেন অজিত। এরপরেই অজিতের নাম না করে দিলীপ বলেন, দেখুন ওঁর বাড়িতে কে আসে। তার আগে হয়ত তিনিই গায়েব হয়ে গেলেন। তৃণমূল বলছে, সবাই জানে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সিকে। অভিযোগ, বিজেপি বিরোধী হলেই হেনস্থা করা হয়।

অজিত মাইতি হেসে বলছেন, দিলীপ ঘোষ মানেই পাগলের প্রলাপ। তাঁর কটাক্ষ, ‘নিয়ম জানেন না, কোনও মতে মেদিনীপুরের সাংসদ হয়ে গিয়েছেন’। অজিত বলেন, ‘জেলাপরিষদে চাকরি দেওয়ার এক্তিয়ার আমার নেই’। দিলীপকে নিশানা করে তাঁর কটাক্ষ, ‘যার নাম একাধিক দুর্নীতিতে জড়িয়েছে, তিনি এত কথা বলছেন?’ বলেন, ‘আমি বিজেপির মত নই। তাই বলব না, সিআইডি দিয়ে ধরব’। অজিতের দাবি, বিজেপির এই সাংসদ সহ বিজেপিকে জবাব দেবেন সাধারণ মানুষ।

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে