ভোটের মুখে আলিপুরদুয়ারে গাড়ির ছাদ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ভোটের মুখে আলিপুরদুয়ার শহর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম নম্বরের একটি ছোট গাড়ি শহরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে কর্মরত পুলিশের নজরে আসে।এরপর বক্সা ফিডার রোডে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। প্রথমে গাড়ির চালক, অসমের(Assam) চিরাং জেলার বাসিন্দা বিকেন ইসলামির কাছ থেকে প্রায় ৯৭ হাজার টাকা উদ্ধার হয়। পরে গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে আরও প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। গাড়ির ছাদের মধ্যে লুকানো ছিল বিপুল পরিমাণ টাকা।

ভোটের আগে এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে আলিপুরদুয়ার থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার(Alipurduar) শহরে।ভোটের মুখে আলিপুরদুয়ার শহর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বিকেন ইসলারি, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার দাবি অসম থেকে তারা ঘুরতে এসেছিলেন। কিন্তু ভোটের আগে এত পরিমান টাকা নিয়ে তারা অন্য রাজ্য থেকে কেন আলিপুরদুয়ার জেলা এসেছিলেন তার সদুত্তর দিতে পারেনি। ইতিমধ্যে কমিশনের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে নাকা চেকিং(Naka Checking)। সন্দেহজনক ব্যক্তি থেকে শুরু করে থামিয়ে চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী জোয়ানদের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সঙ্গে রেখে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে।

এরমধ্যে আলিপুরদুয়ার জেলায় আসন্ন নির্বাচনের আগে প্রথম বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল। অন্যদিকে,আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল শুরু। বুধবার সকাল থেকেই একাধিক জেলার বিভিন্ন শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও।প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে এই টহলের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেও তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন জওয়ানরা।বুধবার পুরাতন মালদার বিভিন্ন ওয়ার্ডে বাহিনীর উপস্থিতি চোখে পড়ে। হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর এই টহলে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও, অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের টহল অব্যাহত থাকবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান