ভর সন্ধ্যায় আলিপুরদুয়ারে মহিলা যৌনকর্মীকে শুট আউট, অভিযুক্ত গণপ্রহারের শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: মঙ্গলবার সন্ধ্যেবেলায় আলিপুরদুয়ারের যৌনপল্লীতে শুট আউট। গুলি করে এক যৌনকর্মীকে(Sex Woker) প্রকাশ্যে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন এক নাবালকও। পালানোর সময় অভিযুক্তকে উত্তেজিত জনতা ধরে গণপ্রহার দেয়। পুলিশ মৃতদে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আহত অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ারের সমাজপাড়ায় সর্বদা সমাজ বিরোধীদের আনাগোনা লেগে থাকে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা সেখানে গুলির শব্দ পান স্থানীয় মানুষজন।

রক্তাক্ত অবস্থায় একজন লোক কর্মীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। একজন নাবালকও গুলিবিদ্ধ হয়। পালানোর চেষ্টা করলে আপনি অষ্ট সমেত অভিযুক্ত ধরা পড়ে যায় উত্তেজিত জনতার হাতে। শুরু হয় বেদম প্রহার। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত নাবালককে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে আহত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে প্লিজ জানতে পেরেছে নিহত মহিলা যৌনকর্মী অভিযুক্তের বিরোধী দলের কাউকে আশ্রয় দিয়েছিলেন।

সেই ঘটনার বদলা নিতেই অভিযুক্ত যুবক এদিন গুলি করে তাকে খতম করে। অপরদিকে একজন নাবালক ঘটনাস্থলে চলে আসায় সে গুলি বিদ্ধ হয়। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। এলাকার মানুষজনের বয়ান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের যৌনপল্লীতে(Alipurduar Red Light Area) উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার