পারিবারিক কলহের জেরে শিশুসন্তানকে খুন করে গ্রেফতার বাবা

পারিবারিক কলহের জেরে নিজের শিশুসন্তানকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক বিবাদের জেরে নিজের দেড় বছর বয়সী শিশুসন্তানকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকার পূর্ব ফতেপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে মৃত শিশুর মাকেও আটক করেছে তদন্তকারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণদিঘি থানা এলাকার পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সাকির হোসেন ও সামিনা খাতুন। সাকির ও সামিনা স্বামী-স্ত্রী। এই দম্পতির দেড় বছর বয়সী সন্তান ছিল। সেই শিশুর নাম মহম্মদ আশিক। স্থানীয়দের দাবি, প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। রবিবারও সাকির ও সামিনার মধ্যে অশান্তি হচ্ছিল। সেই ঝগড়ার সময় আচমকা সাকির তার দেড় বছর বয়সী শিশু সন্তানকে খুন করে। ঘটনার কথা জানতে পেরে প্রতিবেশীরা ভিড় করেন সাকিরের বাড়িতে। এসে দেখেন নিথর অবস্থায় পড়ে রয়েছে তাদের শিশুসন্তান মহম্মদ আশিক। প্রতিবেশীরা সাকির ও সামিনাকে আটক করে রাখে বাড়িতে। এরপর স্থানীয়রা ঘটনার খবর দেন করনদিঘি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে মৃত শিশুর দেহ উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে  নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

অন্যদিকে কেন ওই ওই শিশুকে খুন করা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্ত বাবা মহম্মদ সাকির হোসেন ও সামিনা খাতুনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে জানতে চাইছেন তদন্তকারীরা।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের