টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি চাকরিপ্রার্থীর

প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা শেষ হতে না হতে প্রশ্ন ভুলের অভিযোগ তুললেন এক চাকরিপ্রার্থী। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেলা ২টো ৩০ মিনিটে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা শেষ হতে না হতে প্রশ্ন ভুলের অভিযোগ তুললেন এক চাকরিপ্রার্থী। এমনকি ওই প্রশ্নে (Primary TET Question) প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সম্পূর্ণ নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থী। 

মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে শুভজিৎ দে নামের এক চাকরিপ্রার্থীর দাবি, টেট পরীক্ষার প্রশ্ন পত্রের 4D সিরিজের প্রশ্নের ১০৪ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। পরীক্ষার্থীর এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা শুভজিৎ দে। প্রাথমিক টেটে তার পরীক্ষার আসন পড়েছিল ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে। রবিবার সেখানেই পরীক্ষা দেন ওই চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ভুলের অভিযোগ করেন তিনি। ওই প্রশ্নে পর্ষদের তরফে নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতিতে। পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল টেট পরীক্ষা। বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় পরীক্ষার্থীদের দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে। মোটের ওপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রাথমিকে নিয়োগের পরীক্ষা। রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রশাসনকে ধন্যববাদ জানিয়েছেন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করার জন্য। তিনি সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন। প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী এবারের প্রাথমিক টেটের পরিক্ষায় বসেছিল রাজ্যজুড়ে।

কলকাতা ঘোরানোর প্রলোভনে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ