দ্বিতীয় বউ নিয়ে ঘরে আসায় প্রথম স্ত্রীর হাতে খুন স্বামী

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে খুন করার (Murder) অভিযোগ উঠল প্রথম স্ত্রীর (Wife) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে খুন করার (Murder) অভিযোগ উঠল প্রথম স্ত্রীর (Wife) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার (Malda English Bazar) থানার কাঞ্চনটারের রায়পাড়া গ্রামে। রবিবার নিহত ব্যক্তির দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির উঠোন থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম চাঁদ রায়। স্থানীয়দের দাবি, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে এসেছিল স্বামী চাঁদ রায়। কিন্তু স্বামীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকতেই প্রথম পক্ষের স্ত্রী মারধর শুরু করে চাঁদকে। রাতে দীর্ঘক্ষণ ধরে চাঁদকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয় অবশেষে চাঁদের। সকালে বাড়ির উঠোন থেকে মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়পাড়া এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। একইসঙ্গে অভিযুক্ত প্রথম স্ত্রী ঋতুক রায়কে গ্রেফতার করেছে তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় শ্রমিক চাঁদ রায় চার বছর আগে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গোপনে সেই মহিলাকে বিয়েও করেন। কিন্তু বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেননি এতদিন। অবশেষে শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার পর অশান্তি শুরু হয়। অন্যদিকে এই ঘটনার পর চাঁদের দ্বিতীয় স্ত্রী বলেন, ‘চার বছর ধরে আমাদের সম্পর্ক। এতদিন বাড়িতে নিয়ে আসেননি। শনিবার রাতে আমাকে নিয়ে বাড়ি আসেন। আমাকে বাড়িতে উঠতে দেননি। মারধর করে আমাকে ও স্বামীকে।’

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির