প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম উদযাপনে বাধা, চতুর্থ স্ত্রীকে খুন স্বামীর

অভিযোগ, বাধা দেওয়ায় রুবিয়াকে গলা টিপে খুন (Murder) করেছেন টনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক এক করে চার জন নারীকে বিয়ে করেছিলেন নদিয়ার করিমপুরের বাসিন্দা টনি মণ্ডল। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রেম দিবস উদযাপন করতে চেয়েছিলেন টনি, আর সেই বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চতুর্থ স্ত্রী রুবিয়া বিশ্বাস। অভিযোগ, বাধা দেওয়ায় রুবিয়াকে গলা টিপে খুন (Murder) করেছেন টনি। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার থানারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুবিয়া বিশ্বাস। ২৬ বছর বয়স তাঁর। চার বছর আগে হায়তাপাড়ার বাসিন্দা টনি মণ্ডলের সঙ্গে রুবিয়ার বিয়ে হয়। বিয়ের পর এক বছর পর তাঁদের এক কন্যাসন্তান জন্ম নেয়। রুবিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে টনি রুবিয়ার উপর অত্যাচার চালাতেন। এদিন ভোরে রুবিয়ার মৃত্যু সংবাদ পৌঁছয় তাঁর বাপের বাড়িতে। খবর পেয়ে টনির বাড়িতে ছুটে যান রুবিয়ার বাবা ও প্রতিবেশীরা। গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে রুবিয়ার নিথর দেহ। এরপর টনির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুবিয়ার বাবা রকিব বিশ্বাস।

স্থানীদের দাবি, রুবিয়া টনির চতুর্থ স্ত্রী। তিন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রুবিয়াকে বিয়ে করে টনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে টনির নতুন করে আবার সম্পর্ক তৈরি হয়েছিল। যার ফলে প্রায়ই দ্বিতীয় স্ত্রীর কাছে যাতায়াত ছিল টনির। যার বিরোধিতা করতেন রুবিয়া। তবে ভ্যালেন্টাইন ডে-তে মঙ্গলবার টনি আবার দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চেয়েছিল। যা নিয়ে বচসা চরম আকার ধারণ করে। আর সেই সময় তাঁকে টনি খুন করে বলে অভিযোগ।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির