‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

এবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ উঠল জগৎবল্লভপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় ফাঁস হচ্ছে তৃণমূলের একের পর এক কীর্তি। নানা রকম অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। কেউ কাটমানির, কেউ জমি জবর-দখল, কেউ আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হচ্ছে। এবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ উঠল জগৎবল্লভপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো উত্তাল জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শংকরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকা। অভিযুক্ত এক ভাইকে ইলেকট্রিক পোস্টে বেঁধে, গলায় জুতোর মালা ঝুলিয়ে, ‘ডিম থেরাপির’ মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রের খবর, শংকরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য বাসু সাঁতরা এবং তাঁর ভাই শৈলেন সাঁতরা। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। যে কারণে চরম ক্ষোভ ছিল সাধারণ মানুষের। তৃণমূলের শাসনামলে প্রভাব খাটিয়ে টাকা তুলতেন দুই ভাই। আরও অভিযোগ, সাধারণ মানুষের রক্ত জল করা কাটমানির টাকা দিয়ে এলাকায় ড্রেন এবং বড় জলাশয় ভরাট করে দুটো বড় বিল্ডিং তৈরি করেছেন তাঁরা। দিনের পর দিন প্রভাব খাটিয়ে এলাকার মানুষজনের থেকে টাকা তুলেছেন।

শুধু তাই নয়, গ্রামবাসীদের জব কার্ডের টাকা আত্মসাৎ করেছেন। গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের (১০০ দিনের কাজ) জব কার্ড আটকে রেখেছেন। গ্রামবাসী দের আরও দাবি, কাজ করিয়ে নেওয়ার পরেও তাঁদের জব কার্ড ফেরত দেওয়া হয়নি। মজুরির টাকাও দেওয়া হয়নি। যে কারণে তাঁদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। আজ অভিযুক্ত শৈলেনকে হাতের নাগালে পেয়ে প্রথমে তাঁকে খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখান, এরপর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম হাঁটান, এরপর তাঁর উপর ‘ডিম থেরাপি’ প্রয়োগ করেন। পাশাপাশি উত্তেজিত জনতা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসু সাঁতরার বাড়িতে চড়াও হন। বাসু সাঁতরা বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দেখান। ​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৈলেন সাঁতরাকে আটক করে থানায় নিয়ে যায়।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়