ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

এবার অশোকনগরে প্রতিবন্ধী বৃদ্ধ-র নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অশোকনগরে প্রতিবন্ধী বৃদ্ধ-র নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কাঁকপুল এলাকায়। অভিযোগ, অশোকনগরের বাসিন্দা প্রতিবন্ধী বিমল দাসের নথি দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন ওই তৃণমূল নেতা সমীর দে, এরপর সেটা দিয়ে কারসাজি করে লক্ষ্মীর ভাণ্ডারে ওই বৃদ্ধর নাম এন্ট্রি করিয়ে দিয়েছিলেন তিনি। সেই অ্যাকাউন্টেই ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল আর সেই টাকা ভোগ করতেন তৃণমূল নেতা সমীর। এই টাকার কোনও সুবিধা পাননি প্রতিবন্ধী বৃদ্ধ বিমল দাস। তাঁর কথায়, আবাস যোজনার টাকা এবং ‘বৃদ্ধভাতা’ পাইয়ে দেওয়ার নাম করে সমীর দে তাঁর থেকে ব্যাঙ্কের সমস্ত নথি নিয়েছিলেন।

তিনি এলাকার কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই বৃদ্ধর নামের সরকারি টাকা দীর্ঘদিন উপভোগ করেছেন সমীর দে। আরও অভিযোগ, ২০১৮ সালে বিমল দাসের জন্য আবাস যোজনার ঘর মঞ্জুর হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ টাকা হাতে পাননি তিনি। সেই কারণে বাড়ির নির্মাণ কাজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই সমস্ত অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত সমীর দে-র বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। তবে অভিযুক্ত বাড়িতে না থাকায় বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে গিয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে অভিযুক্ত সমীর দে-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনপ্রিয় সরকারি প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে প্রতি মাসে ২৫ বছরের উর্ধ্বে রাজ্যের প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত ১৫০০ টাকা। ২০২১ সালে চালু করা প্রথমে এই টাকার অঙ্ক ছিল ৫০০ টাকা, এরপর তা ১০০০ টাকা করা হয়, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ১৫০০ টাকা করা হয়। কিন্তু ভোটের ফলাফলে পালাবদল হয়েছে। ১৫ বছরের তৃণমূলের শাসনের পতন হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সুতরাং পূর্বতন সরকারের চালু করা প্রতিটি প্রকল্পের কিছু পরিবর্তন হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছে। যার মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাস গেলে ঢুকবে ৩০০০ টাকা। যদিও ক্ষমতায় বসার পর সরকার থেকে জানানো হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নথি যাচাই করতেই সামনে আসে বিস্ফোরক সব তথ্য। কোথাও মৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, কোথাও পুরুষ মহিলা সেজে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন। অর্থাৎ এখানেও দুর্নীতির হদিশ পায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এবার এই তালিকায় নাম উঠল আরেক তৃণমূল নেতার।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন