‘বিবেচনাধীন’ ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ঘোষণা মতোই শুক্রবার  (২৭ মার্চ) গভীর রাতে রাজ্যের বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম দফার তালিকার মতোই দ্বিতীয় দফার তালিকায় কত বিবেচনাধীনের নাম রয়েছে, সে বিষয়ে কমিশনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে জানা যায়নি কত নাম বাদ পড়েছে। কমিশনের এমন রহস্যজনক ভূমিকা নিয়ে সন্দেহ আরও গাঢ় হয়েছে। উল্লেখ্য গত ২৩ মার্চ সোমবার গভীর রাতে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছিল। তার পর চার দিন কেটে গেলেও কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি কত জনের নাম ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে আর কতজনের নাম বাদ গিয়েছে।

এদিন কমিশনের তরফে শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই জানানো হয়েছে। বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকা প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে আগের মতোই। বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ৮৪ হাজার বুথ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বুথগুলিতে থাকা বিচারাধীন ভোটারদের নথি নিষ্পত্তির কাজ করছেন বিচারকরা। প্রথম দফায় ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি। অথচ বুথগুলির বেশিরভাগ নথি বিচারকরা নিষ্পত্তির কাজ শেষ করে ফেলেছেন বলেই সূত্রের খবর। আর বাদ যাওয়া ভোটাররা কেমন করে অনলাইনে আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা চলছে। তবে অনলাইন শুরু হওয়ার আগে কোনও ভোটার চাইলে আবেদন করতে পারবেন ডিইও অফিসে। এবার অনলাইনে আবেদনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হতে পারে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ এই খবরও মিলছে।

এছাড়া চিঠি লিখে আবেদন করা যাবে। সাদা কাগজে চিঠি লিখতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কিন্তু সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল ডাকবে কিনা অথবা কোনও আইনজীবী মারফত এই কাজ করা যাবে কিনা সেগুলি এখনও স্পষ্ট নয়। ভোটারদের পক্ষ থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করার জেরে কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অফিসাররা বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এই অবস্থায় আবার বুধবার থেকে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সিইও অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে। শুক্রবারের তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন।

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন