অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দমকল ও জরুরি পরিষেবাকে আধুনিক করতে রাজ্যের বহরে যুক্ত হল ২২৬ টি নতুন অগ্নিনির্বাপণ গাড়ি। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার রেড রোডে এই নতুন দমকলের গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমকল দফতর সূত্রে খবর, নতুন গাড়িগুলি রাজ্যের বিভিন্ন ফায়ার স্টেশনে মোতায়েন করা হবে।

নতুন বহরে রয়েছে ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার। প্রতিটি গাড়িতে ২.৫ কিলোলিটার জল বহনের ক্ষমতা রয়েছে। এর পাশাপাশি ২৫টি ৬ কিলোলিটার ধারণক্ষমতার ওয়াটার টেন্ডার এবং ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার রয়েছে। এই গাড়িগুলি প্রায় ৩৬ মিটার উচ্চতা পর্যন্ত জল পৌঁছে দিতে সক্ষম। নতুন এই বহর তৈরিতে মোট ৯৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে। শুধু গাড়ি বাড়ানো নয়, দমকল পরিষেবার পরিকাঠামো সম্প্রসারণের দিকেও জোর দেওয়া হচ্ছে। রাজ্যে একাধিক নতুন ফায়ার স্টেশন তৈরির কাজ চলছে। একই সঙ্গে দমকল কর্মী নিয়োগ এবং নতুন পদ তৈরির পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ২৩টি নতুন ফায়ার স্টেশন নির্মাণাধীন। রাজ্য বাজেটে আরও ১০টি নতুন ফায়ার স্টেশনের প্রকল্প ঘোষণা করা হয়েছে। ১,৪০০ জন কর্মী (ফায়ার অপারেটর, ফায়ার ইঞ্জিন অপারেটর-কাম-ড্রাইভার ও সাব-অফিসার) নিয়োগের প্রক্রিয়া এবং অতিরিক্ত ২,৫০০টি নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

আগামী দিনে ফায়ার ফাইটিং রোবট, ড্রোন, হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। স্থায়ী প্রথম সারির কর্মীদের জন্য বছরে ২৬ দিনের বেতনের সমতুল্য ভাতা এবং চুক্তিভিত্তিক অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের জন্য মাসে অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। দমকল পরিষেবার লক্ষ্য শুধু দুর্ঘটনার পর আগুন নেভানো নয়। নিয়মিত ফায়ার সেফটি অডিট, পরিদর্শন, মহড়া এবং প্রশিক্ষণের মাধ্যমে আগুন লাগার ঝুঁকি কমানোর উপরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে দুর্গাপুজোর মতো বড় উৎসবের আগে এই প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ বলে দমকল দফতরের তরফে জানানো হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা