‘ক্ষমতায় এসেই স্বীকৃতি দেব সারি–সারনা ধর্ম‌কে’‌, কেন্দ্রকে ঠুকে আশ্বাস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জনসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়াড়ির সভা শেষ করে তিনি ঝাড়গ্রামের উদ্দেশে রওনা হন। তারপর জামদা সার্কাস ময়দানে তৃণমূলনেত্রীর সভা ঘিরে কর্মী–সর্মথকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। এখান থেকেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বলে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী। এমনকী সারি–সারনা ধর্মকে ক্ষমতায় এসেই স্বীকৃতি দেওয়ার আশ্বাস দেন তিনি।

এদিকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে চায় বিজেপি। আর তা নিয়েই সুর চড়ান মুখ্যমন্ত্রী। মানুষের অধিকার কেড়ে নিতেই এটা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে। তা হয়ে গেলে আপনাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় যে প্রথা মেনে তা থাকবে না। বিধানসভা ভোটে জিতে তৃণমূল ক্ষমতায় প্রত্যাবর্তন করার পরই আদিবাসীদের সারি–সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে। ওরা করেনি। অনেকবার বলা সত্ত্বেও করেনি। সেটা এবার আমরা করে দেব।’‌

অন্যদিকে যার তার বাড়িতে সিম্বল লাগিয়ে দিচ্ছে বিজেপি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। কোনও অনুমতি না নিয়েই তা করা হচ্ছে বলে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‌আদিবাসীদের বাড়িতে অনুমতি না নিয়েই সিম্বল লাগিয়ে দিচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এটা এই প্রথম দেখলাম। আর এটার প্রতিবাদ করেছে বলেই গতকাল লোধা–শবরদের উপর অত্যাচার করা হয়। এই সবকিছু আমি খেয়াল রাখছি। মা–বোনেদের উপর অত্যাচার আমি বরদাস্ত করব না। এটা মনে রাখবেন।’‌

এছাড়া ভোটের দিন ‘আদিবাসী ভাই–বোনেদের’ বুথে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এমন ঘটনা ঘটলে কী করণীয় তাও বাতলে দেন তিনি। আজ শনিবার ঝাড়গ্রামের সভা থেকে এই আশঙ্কা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘আপনাদের ধামসা, মাদল আছে, ভয় কীসের। ধামসা বাজাতে বাজাতে, মাদল বাজাতে বাজাতে, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। আপনাদের তিরন্দাজেরা খুব শক্তিশালী। ভয় পাবেন না। সকালে গিয়ে নিজের ভোট নিজে দিন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত