‘একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে’, মমতার কটাক্ষে অস্বস্তিতে বিজেপি

মোদির হাতে রবির ছবি উল্টো করে তুলে দেওয়ার ঘটনায় এখন বিজেপিকে নিশানা বানিয়েছেন মমতা, অভিষেক ও তৃণমূল। আর তাতেই মুখ পুড়ছে পদ্মশিবিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখের কথা যেমন ফিরিয়ে নেওয়া যায় না, তেমনি ঘটে যাওয়া ঘটনাকেও নতুন করে তৈরি করা যায় না। সেই বাস্তবতাকে কাজে লাগিয়েই এদিন দুপুর থেকেই বিজেপিকে বিঁধতে শুরু করে দিয়েছে বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিকালে সেই আক্রমণকে বাড়তি গুরুত্ব প্রদান করে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) দক্ষিণবঙ্গের বুকে ৪টি জনসভা করেছেন। এর মধ্যে তাঁর প্রথম জনসভাট ছিল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের নিজের শহর ভাটপাড়ার বুকে। সেই সভাতেই মোদিকে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিজেপি(BJP) বিধায়ক পবন সিং রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) একটি ছবি উপহার দেন। কিন্তু সেই ছবিটি মোদির হাতে তুলে দেওয়ার সময় তা উল্টো দিকে ঝোলানো ছিল। সেই ঘটনা নিয়েই দুপুর থেকে বিজেপিকে বিঁধতে শুরু করে তৃণমূল। কার্যত এই ঘটনা নিয়ে এদিন মমতা আর অভিষেক(Abhishek Banerjee) বিজেপিকে একযোগে নিশানা বানানোয় কার্যত এখন চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে বাংলার পদ্মশিবির।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে অবাঙালি জনসংখ্যা কম নয়। কিন্তু বাঙালিই বেশি। আবার এ রাজ্য সহ সারা দেশেই বিজেপির পরিচিতি হিন্দি বলয়ের দল বলে। সেই কারণে তৃণমূল মাঝেমধ্যেই পদ্মশিবিরকে কটাক্ষ হেনে বলে, বিজেপি বাংলায় বহিরাগত একটি। বাংলার সংস্কৃতি ও মননের সঙ্গে তাদের মিল নেই। তারা বাংলার অ আ কিছুই বোঝে না। তৃণমূলের এই দাবি বা অভিযোগ কোনও অংশেই যে ভুল নয় তা বহুবার নিজেরাই প্রমাণ করেছেন বিজেপির নেতারা। এদিন ব্যারাকপুরে বাঙালি ভোটারদের কার্যত বার্তা দিতেই এবং তাঁদের সমর্থন পেতে অর্জুন পুত্র পবন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি মোদির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ভাটপাড়ার সভা মঞ্চে মোদির হাতে সেই ছবি তুলে দেওয়ার সময় দেখা যায়, ছবিটা উল্টো করে ধরা। অর্থাৎ রবি ঠাকুরের মাথা নীচের দিকে। আর মুহুর্তের মধ্যে সেই ঘটনা ভিডিও হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হতে তা বেশি সময়ও নেয়নি। কেননা তৃণমূলে সেই ঘটনাকে ছড়িয়ে দেয় সোশ্যাল নেটিজেনদের কাছে। শুধু তাই নয়। এই ঘটনা নিয়ে সরব হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

পার্থ এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাঙালি ভোটারদের উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আজ মোদিজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানে না, তারা কিভাবে বাংলা দখলের কথা বলে! বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবিঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।’ পরে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা বানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন উলুবেড়িয়ার সভা থেকে তিনি এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হত না। নবজাগরণও হত না। আজকেও শুনেছি গ্যারান্টি বাবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল। প্রার্থীর ছেলে উল্টো করে ছবি দিয়েছিল। প্রার্থী এসে আবার সেটা সোজা করে দিল। বাংলায় থাকবে, বাংলায় লড়বে, আর একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে?’ এই ঘটনা নিয়ে ভিডিওটি রি-ট্যুইট করে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লেখেন, ‘কে যেন একজন বাংলায় ঘুরতে এসে কিছুদিন আগেই বলেছিল, উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেবে।’ অভিষেক এই নিয়ে আর একটি শব্দ খরচ না করলেও তিনি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তুলেছেন সেটা বুঝতে আর কারও বাকি থাকেনি।

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু