রেল ইঞ্জিনের ধাক্কায় কোল থেকে ছিটকে পড়ল নাতি, ছিন্নভিন্ন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি রেল স্টেশনে লাইন পার করতে গিয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রৌঢ়ার দু’বছরের নাতি।

জানা গিয়েছে নাতিকে নিয়ে লাইন পার হচ্ছিলেন বৃদ্ধা।  তিনি সেই সময়ে ইঞ্জিনের হর্ন শুনতে পাননি। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির এক রেল কোয়ার্টারের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্ধ্যা রাজভর, বয়স৪। তাঁর নাতির বয়স দু’বছর। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা দেবী তাঁর নাতি যশকে কোলে নিয়ে হুগলি স্টেশনের রেল লাইন পারাপার হচ্ছিলেন। সাড়ে এগারোটা নাগাদ একটি রেল ইঞ্জিন হুগলি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। প্রৌঢ়া লাইন পেরোনোর সময় ইঞ্জিন আসছে খেয়াল করেননি। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে বারবার সাবধান করছিলেন, ট্রেনও হর্ন বাজাচ্ছিল। কিন্তু তিনি তাও শুনতে পাননি। ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার। কিন্তু তাঁর কোলের নাতি ধাক্কা খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে। রেললাইনের পাথরের আঘাতে সেও মারাত্মক আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে ভর্তি নেওয়া হয়েছিল বাচ্ছাটিকে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। প্রৌঢ়ার প্রতিবেশীরা জানিয়েছেন, গোষ্ঠীর ঋণ শোধ করতে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়া। ২৭ হাজার টাকা ছিল তাঁর ব্যাগে। সেই টাকার ব্যাগও পাওয়া যায়নি।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড